বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের আরও এক কর্মী আটক

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১০, ২০২৬ ২:৫৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের মামলার আরও ১ আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া থানা পুলিশ।

গত ৭ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টার দিকে বোয়ালিয়া মডেল থানাধীন ভদ্রা মোড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় কর্মীরা ব্যানারসহ একটি ঝটিকা মিছিল বের করে। এ সময় তারা বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিয়ে এলাকায় ভীতিকর ত্রাসের পরিস্থিতি সৃষ্টি করে। স্থানীয় লোকজন ও বাদী মিছিলে বাধা প্রদান ও তাদের নিষেধ করলে তারা বাদীকে ভয়ভীতি ও হুমকি প্রদান করে। পরে বাদী পুলিশকে বিষয়টি জানানোর চেষ্টা করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে বাদীকে মারধরের উদ্দেশ্যে এগিয়ে আসে। এতে বাদী ভীত হয়ে ঘটনাস্থল ত্যাগ করলে অভিযুক্তরাও ঘটনাস্থল থেকে চলে যায়। উক্ত ঘটনার মাধ্যমে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কার্যক্রম পুনরায় সক্রিয় করার লক্ষ্যে ব্যানারসহ ঝটিকা মিছিল ও প্রচার-প্রচারণা চালানো এবং এ-সংক্রান্ত ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ পাওয়া যায়।

এ ঘটনায় এজাহার নামীয় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০/৬০ জনকে আসামি করে বোয়ালিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রুজু করা হয়।

মামলাটি তদন্তকালে বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ, সাক্ষীদের বক্তব্য এবং গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বেলা আনুমানিক সাড়ে ১০ টার দিকে বর্ণালী মোড় এলাকার বরেন্দ্র অফিসের ভেতর থেকে রাজপাড়া থানার তেরখাদিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো: কাজল (৩০)-কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় কর্মী।

গ্রেপ্তারকৃত আসামির প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

গান-বাজনার আড়ালে তাপসের কুকীর্তির অজানা অধ্যায়

নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

ভূমিকম্পে রাবির হল হেলে পড়ার দাবি শিক্ষার্থীদের

জাতীয় যুব হকি শুরু, প্রথম দিনে দুই ম্যাচে ২৫ গোল

হাসিনার সঙ্গে ফোনালাপ, সেই যুবলীগ নেতা নওগাঁয় গ্রেপ্তার

ইজারা সম্পন্ন না করেই কর আদায়, রাজশাহী সিটি হাট নিয়ে বিতর্ক

বিপিএলে দল পেলেন মাশরাফী, পেলেন না সাকিব

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ

রাজশাহীতে টিসিবি পণ্য পাচারের সময় ডিলারের সহযোগী আটক, স্থানীয়দের মধ্যে উত্তেজনা

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে রাজশাহীতে এনসিপির বিক্ষোভ