রবিবার , ৯ নভেম্বর ২০২৫ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

প্রতিবেদক
sonynews
নভেম্বর ৯, ২০২৫ ৪:০৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে আবারও অটো রিকশা ছিনতাইয়ের ঘটনায় প্রাণ গেল এক হতদরিদ্র রিকশাচালকের। শনিবার রাতে তানোর উপজেলার কেশরহাট এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন অটোচালক মোহাম্মদ ফজলুর রহমান।

নিহত ফজলুর রহমান রাজশাহীর তানোর উপজেলার অমিত্রপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার আসাম কলোনিতে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে বসবাস করতেন। অটো রিকশা চালিয়েই জীবিকা নির্বাহ করতেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাজশাহী শহর থেকে অজ্ঞাতপরিচয় কয়েকজন যাত্রী ফজলুর রহমানের অটোরিকশায় তানোর উপজেলার কেশরহাট যাওয়ার জন্য ওঠেন। পথে দুর্বৃত্তরা অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে ফজলুর রহমানের গলায় ছুরি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তিনি প্রাণ বাঁচাতে পালিয়ে রাজশাহীর দিকে রওনা দেন।

পথিমধ্যে তিনি জ্ঞান হারিয়ে রাস্তার পাশে পড়ে থাকেন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। নিহতের স্বজনরা জানিয়েছেন, অভিযোগ দাখিলের প্রক্রিয়া চলছে।

স্থানীয়রা জানান, গত ৫ আগস্টের পর থেকে রাজশাহী অঞ্চলে একের পর এক অটো রিকশা ছিনতাই ও হত্যার ঘটনা ঘটছে, যা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। তারা দ্রুত জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

‘মুস্তাফিজ ইস্যুতে চ্যালেঞ্জ করার ক্ষমতা নেই শাহরুখ খানের’

আজই ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে ইউরোপের ৩ দেশ

রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহী টিটিসিতে ষড়যন্ত্র ও আর্থিক অনিয়মের অভিযোগ সাবেক অধ্যক্ষ ইমদাদুলের বিরুদ্ধে

এমপি এনামুল বগুড়ায় যখন পড়তো তখন শিবিরের প্রেসিডেন্ট ছিল, টকশোতে মিনু!

রাসিকের স্বাস্থ্যসেবায় যুক্ত হলো কার্ডিয়াক এ্যাম্বুলেন্স

বিদেশে নিয়ে যাওয়ার কথা বলে প্রতারণা: নিঃস্ব রাজশাহীর বহু পরিবার

রামেক হাসপাতালে সিন্ডিকেটের বিরুদ্ধে রাজশাহীতে মানববন্ধন, ‘ফ্যাসিস্ট মুক্ত’ করার দাবি

রাজধানীতে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

৬ নভেম্বর এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি'র নিষেধাজ্ঞা

৬ নভেম্বর এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নিষেধাজ্ঞা