Monday , 3 October 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

৬ জানুয়ারি মুক্তি পাবে ‘ব্ল্যাক ওয়ার’

প্রতিবেদক
sonynews
October 3, 2022 3:33 pm

আরিফিন শুভ অভিনীত ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমা আগামী বছরের ৬ জানুয়ারি দেশে-বিদেশে একযোগে মুক্তি পাবে বলে জানিয়েছেন এর পরিচালক। এটি ‘মিশন এক্সট্রিম’র দ্বিতীয় পর্ব।

সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যায় ‘মিশন এক্সট্রিম’র পরিচালক সানী সানোয়ার ‘ব্ল্যাক ওয়ার’ মুক্তির এ ঘোষণা দেন।

এর আগে ছবির ফার্স্টলুক পোস্টার প্রকাশ করে চলতি বছরের অক্টোবরে মুক্তির তারিখ জানানো হয়েছিল। তবে আজ সন্ধ্যায় সানী সানোয়ার পোস্টার নিজের ফেসবুকে শেয়ার করে লিখেন, ৬ জানুয়ারি ২০২৩, ‘ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২’ শুভমুক্তি।

কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশ এক্সট্রিম’র দুটি পর্বই ফয়সাল আহমেদের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার। ছবিটি নিয়ে এর আগে সানী বলেছিলেন, ‘প্রথম পর্বের সাফল্যের পর আমরা ‘মিশন এক্সট্রিম’র দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হচ্ছি, এটা সত্যি আনন্দের।’

‘ব্ল্যাক ওয়ার’-এ প্রথম পর্বের গল্পের সমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন পরিচালকদ্বয়। ‘মিশন এক্সট্রিম’র দুই পর্বেই কেন্দ্রীয় চরিত্রে আছেন আরিফিন শুভ।

কুল নিবেদিত, মাইম মাল্টিমিডিয়া সহ-প্রযোজিত এবং ঢাকা ডিটেকটিভ ক্লাবের সহযোগিতায় নির্মিত এ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, রাশেদ খান অপু, দীপু ইমাম, এহসানুর রহমান, ইমরান শওদাগর প্রমুখ।

২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নাটোরে শিশু ধর্ষণের মামলায় শিক্ষকের যাবজ্জীবন

মার্কিন-ইসরাইলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত

পাওনা টাকা দাবি করায় প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

মতিহার থানা পুলিশের মিথ্যা মামলা থেকে বাঁচতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

রাজশাহী মহানগরীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

২০০ এমপি নির্বাচিত হলেও সরকারি সুবিধা নেবে না জামায়াত’

গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

রাজশাহীতে কাউন্সিলরের প্রত্যক্ষ মদদে জমি দখলের অভিযোগ ডাক্তারের বিরুদ্ধে!

Nor is there anyone who loves or pursues or desires to obtain pain of itself

আরএমপির অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার