সোমবার , ১৮ নভেম্বর ২০২৪ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নাটোরে শিশু ধর্ষণের মামলায় শিক্ষকের যাবজ্জীবন

প্রতিবেদক
sonynews
নভেম্বর ১৮, ২০২৪ ১:৫৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: নাটোর সদর উপজেলায় শিশু (১০) ছাত্রীকে প্রশ্ন দেখানোর প্রলোভন দিয়ে ধর্ষণের দায়ে প্রাইভেট শিক্ষক হযরত আলী (৪২) কে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।

সোমবার বেলা ১১টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম আসামির উপস্থিতিতে এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত হযরত আলী নাটোর সদর উপজেলার বাগরোম মহল্লার মৃত হাবিবুর রহমানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৮ জুলাই বিকালে শিশু শিক্ষার্থী প্রাইভেট পড়তে স্কুলে যায়। প্রাইভেট পড়া শেষে অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে শিশু ছাত্রীকে প্রশ্ন দেখিয়ে দেওয়ার কথা বলে নিজ বাড়ির শয়ন কক্ষে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনা জানাজানি করলে পরীক্ষায় ফেল করিয়ে দেবে ও মেরে ফেলার হুমকি দেয়। পরে ১২ জুলাই শিশুটি অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি তার মাকে জানায়।

শিশুটির বাবা শিক্ষক হযরত আলীর বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। পরে পুলিশ তদন্ত করে হযরত আলীর বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

নাটোর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল কাদের মিয়া জানান, দীর্ঘ প্রায় সাড়ে ৬ বছর মামলার সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক অভিযুক্ত হযরত আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ শিশুটি পাবেন বলেও রায়ে উল্লেখ করা হয়।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় তানোর দলিল লেখক সমিতির দোয়া মাহফিল

পদ্মার পানির ন্যায্য অধিকার আদায় করেই ছাড়বো: তারেক রহমান”

গোদাগাড়ীর যাবজ্জীবন সাজা পেয়েও ধরাছোঁয়ার বাইরে চিট রাসেল মানি লন্ডারিং তদন্তের দাবি

আর কোনো খারাপ মানুষের সঙ্গে চলতে চাই না: শাকিব খান

আর কোনো খারাপ মানুষের সঙ্গে চলতে চাই না: শাকিব খান

থিম ওমর প্লাজার দখল যুদ্ধ: পলাতক এমপি ওমর ফারুকের ‘ক্ষমতার কারসাজি’ ফাঁস

নিষিদ্ধ সংগঠন ‘ছাত্রলীগ রাজশাহী কলেজে ভয়ংকর রূপে’ ফেরার হুমকি

রাজশাহীর দুর্গাপুরে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

রাজশাহীর দুর্গাপুরে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

স্কুলছাত্রকে মারধরের ভিডিও ভাইরাল: রাজপাড়ায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার

মুড়িকাটা পেঁয়াজের দাম না পাওয়ায় হতাশায় পড়েছেন রাজশাহীর কৃষক

ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা, থানায় মামলা