মঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাংয়ের উল্লাসের ভিডিও ভাইরাল

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ৩১, ২০২৩ ৪:১৮ অপরাহ্ণ

এমডি রানাঃ রাজশাহী নগরীতে দেশীয় অস্ত্র নিয়ে উল্লাস করছে একদল কিশোর গ্যাং। বাজনার তালে তালে তারা অস্ত্র উচিয়ে নাচানাচিও করছে। এমন একটি ভিডিও মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বলা হচ্ছে, অস্ত্র হাতে কিশোরদের এই উল্লাসের ভিডিও রাজশাহী নগরীর শাহ মখদুম থানার গাংপাড়া এলাকার।

জানতে চাইলে শাহ মখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘খোঁজ নিয়ে জেনেছি এই ভিডিও অন্তত চার মাস আগের। তখন আমি এই থানার ওসি ছিলাম না। নাচানাচির সময় ওরা নিজেরাই ভিডিওটা করেছিল। আজ সেটা ভাইরাল করে দেওয়া হয়েছে।’ ওসি জানান, এই কিশোর গ্যাং গ্রুপেরই এক ছেলের নাম আরাফাত। তাকে চারদিন আগে একই গ্রুপের অন্যরা মেরেছে। আরাফাত এখন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই ছেলেটাকে মারধরের কারণে তার পক্ষের কেউ ভিডিওটা ছেড়ে দিয়েছে। আরাফাতের অভিভাবক গতকাল (সোমবার) থানায় অভিযোগ করতে এসেছিলেন।
কিন্তু তিনি কারো নাম জানাতে পারেননি। তবে মামলা হয়েছে। এখন কারা আরাফাতের ওপর হামলা করেছে এবং চার মাস আগে কারা অস্ত্র হাতে উল্লাস করছিল তার সবকিছুই বেরিয়ে আসবে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, আরাফাতের মাথায় গুরুতর আঘাত রয়েছে। ইতোমধ্যে তার মাথায় অস্ত্রপাচার করা হয়েছে। এখনো শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাকে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

রামেক হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল জানান, চারদিন আগে হাসপাতালে আনার পরেই আরাফাতকে আইসিইউতে নেওয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। শাহ মখদুম থানার ওসি ইসমাইল হোসেন জানান, কিশোর আরাফাতের উপর হামলার ঘটনায় মঙ্গলবার থানায় মামলা রেকর্ড করা হয়েছে।

মামলার বাদী আরাফাতের ভাই হুমায়ুন কবির। মামলার তদন্ত শুরু হয়েছে। কারা আরাফাতের উপর হামলা করেছে এবং অস্ত্র হাতে কারা উল্লাস করছিল তা তদন্তেই পাওয়া যাবে। তদন্তে যাদের পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাসিকের ৩০ টি ওয়ার্ডে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম চলছে, 

রাজশাহীতে মুখ ও দন্ত রোগের চিকিৎসায় সিটি স্মাইল ডেণ্টাল কেয়ারের যাত্রা শুরু

চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক ছাত্রীর বিষ পানে আত্মহত্যা 

রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

রাজশাহী নগরীতে টিসিবি পণ্য পাচারের অভিযোগ. আটকের পর খোলা বাজারে বিক্রি

ঘুমের মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

ঘুমের মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

রাজশাহীতে পালন হলো আন্তর্জাতিক নার্স দিবস

রাজশাহীতে ট্রেনের ইঞ্জিনে থেকে পড়ে প্রাণ গেলো প্রতিবন্ধী যুবকের

রাজশাহীতে ১৬ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার