সোমবার , ২ অক্টোবর ২০২৩ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে কোটি টাকার হেরোইনসহ দুইজন আটক, ট্রাক জব্দ

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ২, ২০২৩ ১১:৩২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে কোটি টাকার হেরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় মাদক বহন কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

আটককৃতরা হলো ট্রাকের চালক পবার হাড়ুপুর এলাকার জিয়ারুলের ছেলে সাকিব (২৪) ও কাঠালবাড়িয়া এলাকার রেজাউল করিমের ছেলে আবুল হায়াত (২২)।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাশিয়াডাঙ্গার রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার সকালে র‌্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে, ১টি মালামাল বহণ করা ট্রাকে করে মাদক ব্যবসায়ীরা হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী জেলা শহরের দিকে আসছে।

এমন তথ্যে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার রেলক্রসিং মোড়ে চেকপোষ্ট পরিচালনা করে র‌্যাব। চেকপোষ্ট করাকালীন চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা নীল ও হলুদ রংয়ের ১টি ট্রাককে সিগন্যাল দিয়ে গতিরোধ করে দাঁড় করানো হয়। এসময় ট্রাকের দরজা খুলে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করে।

পরে ট্রাকে তল্লাশী চালিয়ে ১২০০শ’ গ্রাম হেরোইন উদ্ধার হয়। একই সাথে ট্রাকটিও জব্দ করা হয়। উদ্ধার করা হেরোইনের সিজার মুল্য এক কোটি ২০ লাখ টাকা।

আটককৃতদের নগরীর কাশিয়াডাঙ্গা থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে পরিবেশ ও কৃষিজমি রক্ষার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মোহনপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে প্রাইভেট কার, আহতদের পরিচয় অজ্ঞাত

সহকারী জেলা জজের বিরুদ্ধে প্রেমের ফাঁদে ফেলে ধ র্ষ ণের অভিযোগ!

৮ জোড়া বিশেষ ট্রেন ভাড়া করলো সরকার

রাজাহীতে মাছরাঙ্গা টিভির সাংবাদিক গোলাম রাব্বানীর বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ

রুয়েটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

চৌরঙ্গী জামে মসজিদে নির্মাণকাজ নিয়ে বিতর্ক, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি

২৯ দিনেই শিশু ধর্ষণ মামলার রায় দেশের ইতিহাসে প্রথম। আসামির মৃত্যুদণ্ড

রাজশাহীতে সাংবাদিক হাসান মীরের ইন্তেকাল

রাজশাহীতে মাদক ব্যবসায়ীদের হামলায় ডিবি পুলিশের দুই সদস্য আহত , আটক ৩