Monday , 29 December 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের ৩৯ আসনেই বিএনপির বিজয় হবে: মিজানুর রহমান মিনু

প্রতিবেদক
sonynews
December 29, 2025 2:47 pm

ইফতেখার আলম বিশাল: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সংসদ সদস্য এবং রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী জননেতা মিজানুর রহমান মিনু বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীরা রাজশাহী বিভাগের ৩৯টি আসনেই বিজয়ী হবে, ইনশাআল্লাহ।

সোমবার বিকেলে উৎসবমুখর পরিবেশে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজশাহী জেলা রিটার্নিং অফিসার আফিয়া আখতারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

মিজানুর রহমান মিনু বলেন, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া একটি ঐতিহ্যবাহী দল। এই দল বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে বিএনপির প্রার্থীরা আগামী নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হবে।

তিনি আরও বলেন, অতীতের আন্দোলন-সংগ্রামে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করতে গিয়ে বিএনপির নেতাকর্মীরা নির্যাতন, মামলা ও হামলার শিকার হয়েছেন। তবে সেই বিএনপিই আজ আরও সুসংগঠিত ও জনসমর্থিত একটি রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। অতীতের অংশগ্রহণমূলক নির্বাচনগুলোতেও বিএনপি জনগণের বিপুল ভোটে জয়লাভ করেছিল।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা দেখছি না। আশা করছি একটি সুষ্ঠু, অবাধ ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজশাহী একটি সুখী ও সমৃদ্ধ নগরী। ২০০৪ সালে রাজশাহী সুখী ও শান্তির নগরী হিসেবে স্বীকৃতি পেয়েছিল। আগামী দিনে এই নগরীকে আরও সুন্দর ও উন্নতভাবে গড়ে তোলা হবে।

অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা সবাই ভাই-ভাই। মিলেমিশে একটি সুন্দর ও শান্তিপূর্ণ রাজশাহী গড়ে তুলবো।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী-৩ আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদাসহ মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রাজশাহীর ছয়টি আসনে মোট ৫৮ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেন। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। সকাল থেকেই বিএনপি প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে উৎসবমুখর পরিবেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে মন্দিরের জমি অধিগ্রহণ না করার দাবিতে মানববন্ধন

নগরীতে ট্রলির ধাক্কায় মুরগি ব্যবসায়ী নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

নগরীতে ট্রলির ধাক্কায় মুরগি ব্যবসায়ী নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

“আমি খুব করে বাঁচতে চেয়েছি: রাবি শিক্ষার্থীর চিরকুটের পাশে ঝুলন্ত দেহ

বংশানুক্রমিক নয়, মেধা ও যোগ্যতার রাজনীতির বাংলাদেশ চাই” — রাজশাহীতে জামায়াত আমির 

রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ জনের সাজা

রাজশাহীতে ঝটিকা পরিবহনে ঝটিকা অভিযান, হেরোইনসহ সুপাভাইজার গ্রেপ্তার

রাজশাহীতে ঝটিকা পরিবহনে ঝটিকা অভিযান, হেরোইনসহ সুপারভাইজার গ্রেপ্তার

প্রতিবন্ধীবান্ধব প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ নিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

সৌদি যাওয়ার পথে অসুস্থ হয়ে দুবাই হাসপাতালে বাবর

বাগমারা’য় খাদ্য গুদামের উপ পরিদর্শক বাচ্চু মিয়াকে সাময়িক বরখাস্ত

মধ্যপ্রাচ্যে ঈদ শনিবার, বলছে আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র