Friday , 5 September 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বাগমারা’য় খাদ্য গুদামের উপ পরিদর্শক বাচ্চু মিয়াকে সাময়িক বরখাস্ত

প্রতিবেদক
sonynews
September 5, 2025 7:57 pm

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারা উপজেলার খাদ্যগুদামে বিপুল পরিমাণ পঁচা ও নিম্নমানের চাল মজুত করার অভিযোগে ভবানীগঞ্জ খাদ্যগুদামের সেই উপ পরিদর্শক বাচ্চু মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে নওগাঁর নিয়ামতপুরে খাদ্য নিয়ন্ত্রকের দফতরে সংযুক্ত করা হয়েছে।

রাজশাহীর আঞ্চলিক খাদ্যনিয়ন্ত্রক মো. মাইন উদ্দিন স্বাক্ষর করা আলাদা দুইটি চিঠিতে শুক্রবার এই আদেশ দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, বৃহস্পতিবার (৪ আগস্ট) বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম, রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রকের দফতরের কারিগরি পরিদর্শক সিহাবুল ইসলাম এবং বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান সরেজমিন পরিদর্শনে গুদামে নিম্নমানের চাল দেখতে পেয়েছিলেন।

তিনি দাবি করেন, বরখাস্ত হওয়া উপ পরিদর্শক বাচ্চু মিয়া গুদাম থেকে ভালো মানের চাল অন্যত্র সরিয়ে নিম্নমানের চাল ঢুকিয়েছেন। এটা অনিয়ম। এর প্রেক্ষিতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে সান্তাহার খাদ্য গুদামের পরিদর্শক মকদুবুল হক বিশ্বাসকে ভবানীগঞ্জ খাদ্যগুদামে পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একদল কর্মকর্তা উপজেলার ভবানীগঞ্জ খাদ্য গুদামগুলোতে অভিযান চালান।

পাশাপাশি থাকা তিনটি গুদামেই অভিযান চালানো হয়। এ সময় সেখানে থাকা চালের বস্তা ছিদ্র করে দুর্গন্ধ পঁচা ও নিম্নমানের চাল দেখতে পান। এভাবে কয়েকশ বস্তা থেকে নমুনা সংগ্রহ করে নিম্নমানের চাল পরিলক্ষিত হয়। পরে গুদাম তিনটি থেকে চার বস্তা চাল নমুনা হিসেবে সংগ্রহ করেন এবং গুদাম তিনটি সিলগালা করে দেন। বিষয়টি নিয়ে স্থানীয় ও জাতীয় পত্রিকার পাশাপাশি বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হয়।

জানা যায়, সম্প্রতি চালগুলো দুস্থ নারী ও খাদ্য বান্ধব কর্মসূচির সুবিধাভোগীদের দেওয়া হয়। সেখানে চালগুলো পঁচা, দুর্গন্ধ ও নিম্নমানের বলে দেখা যায়। গুদামে থাকা চালগুলোও সুবিধাভোগীদের জন্য মজুদ করা হয়েছিল। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সুবিধাভোগী দুস্থ নারীদের এসব পঁচা দুর্গন্ধ ও নিম্নমানের চাল দেওয়া হচ্ছিল। খাদ্য গুদামে এসে এর সত্যতা পেয়েছেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নবী নওয়াজেস আমিন বলেন, এসব সংগ্রহ করার দায়িত্বে ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা থাকেন। বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বাচ্চু মিয়ার বদলি ও সাময়িক বরখাস্তের বিষয় নিশ্চিত করে জানান, এই ধরনের অপরাধ ক্ষমা করা যায় না।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ছোবলের পর জীবন্ত সাপ নিয়েই হাসপাতালে হাজির যুবক

প্রধানমন্ত্রীর জন্মদিনে রাসিকে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রধানমন্ত্রীর জন্মদিনে রাসিকে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজশাহীতে পুলিশের সামনেই টেন্ডার বাক্স ছিনতাই, দরপত্র খোলার অভিযোগে চাঞ্চল্য

চারঘাটে মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

নগরীতে নারী মাদক ব্যাবসায়ীসহ গ্রেপ্তার ৫

মার্কিন ঘাঁটি রক্ষায় জর্ডানে ড্রোন বিশেষজ্ঞ পাঠাল ইউক্রেন

রাজশাহীতে বিএনপির সর্বকালের সর্ববৃহৎ গণসমাবেশ হবে মিনু

গাজায় হামলা বন্ধের দাবিতে নিউইয়র্কে ইহুদি সংগঠনের বিক্ষোভ

রাজশাহীতে মুখ ও দন্ত রোগের চিকিৎসায় সিটি স্মাইল ডেণ্টাল কেয়ারের যাত্রা শুরু

রাজশাহীতে বিপুল পরিমান জাল নোটসহ গ্রেপ্তার ২