রবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চারঘাটে মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৩:২৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাটে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে লালন আলী (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার চক মুক্তারপুর কুবাজের মোড়ে এ ঘটনা ঘটে। নিহত লালন ওই গ্রামের লাবান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লালন আলীর সঙ্গে একই এলাকার ইয়াসীন আলীর ছেলে উজ্জ্বল আলী (৩৫), আব্দুর রাজ্জাকের ছেলে সোহাগ আলী (৩০) এবং আক্কাস আলীর ছেলে দুলাল আলী (৩৪)-এর মধ্যে মাদক ব্যবসা নিয়ে বিরোধ চলছিল। কয়েকদিন আগে পদ্মা নদীর চর এলাকা থেকে প্রায় ৩০০ বোতল ফেনসিডিল হারিয়ে গেলে প্রতিপক্ষরা এর জন্য লালনকে দায়ী করে।

শুক্রবার গভীর রাতে উভয় পক্ষ চক মুক্তারপুর কুবাজের মোড়ে অবস্থান নেয়। একপর্যায়ে মাদক ব্যবসা নিয়ে তর্কবিতর্কের সময় উজ্জ্বল, সোহাগ ও দুলালসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে লালনের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন,প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ও অভিযুক্ত উভয় পক্ষই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

রাজশাহী টিটিসিতে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত মহল বিশেষ’

স্বাধীনতার ৫৩ বছর পূর্ণ হলেও মানুষের প্রকৃত মুক্তি এখনো অর্জিত হয়নি, রাজশাহী মহানগর প্রেসক্লাবের অনুষ্ঠানে বক্তারা

পুঠিয়ায় বাস–অটোরিকশা সংঘর্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ৪ জন নিহত

নগরীতে ঘরে ঢুকে দুই যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ বিপ্লব বাহিনীদের বিরুদ্ধে

রাজশাহীতে টিসিবি’র লাইসেন্স ভাড়ায়: প্রভাবশালীদের হাতে জিম্মি সাধারণ মানুষ

রাজশাহীতে মোবাইল ফাইন্যান্সিং শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই রাজশাহীতে বিএনপি নেতা দুদু

হরমুজ প্রণালি দিয়ে দিনে কয়টি জাহাজ যেতে পারবে, ঠিক করে দিল ইরান

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় জগিং ট্র্যাকের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক