শনিবার , ১৫ আগস্ট ২০২৬ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

খালেদা জিয়ার স্মরণে রাজশাহীতে দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্পে আরডিএ চেয়ারম্যান

প্রতিবেদক
sonynews
আগস্ট ১৫, ২০২৬ ১২:৫৭ অপরাহ্ণ

স্টাপ রিপোর্টার: রাজশাহীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় রাজশাহীর অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে রাজশাহী ইজিবাইক মালিক ও শ্রমিক কল্যাণ সমিতির উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

এ সময় তিনি বলেন, “আপনারা জানেন, বেগম খালেদা জিয়া মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন, মানুষকে একত্রিত করেছেন। তাঁর সততা সারাদেশের মানুষকে একত্র করছে এবং তাঁর এই পথচলা ইতিহাস তৈরি করেছে।”

তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া দীর্ঘদিন মিথ্যা মামলায় কারাগারে ছিলেন। তারপরও তিনি দেশ ও মানুষের কথা ভেবেছেন, দেশকে ভালোবেসেছেন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অগ্রনী স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সাইফুল হক চাঁদ, মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক শফিউল আলম টিয়া, তোরাব আলী পারভেজ, শফিকুল ইসলাম শ্যামল, বিএনপির সাবেক সহ-সম্পাদক শুকুর আলী, কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম ডলারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরে মরহুম বেগম খালেদা জিয়া, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান এবং তাঁদের ছেলে মরহুম আরাফাত রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা

বেনজীরের পুকুরের ৬০০ কেজি মাছ চুরি করে বিক্রির চেষ্টা

রাবিতে ছাত্রজোটের কর্মসূচিতে হামলার অভিযোগ, ছাত্রদলের নিন্দা

রাজশাহীতে বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ২

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজশাহীতে মাছে উর্ধ্বগতি, কমেছে মুরগি ও ডিমের দাম

রাজশাহীতে মাছে উর্ধ্বগতি, কমেছে মুরগি ও ডিমের দাম

ঘরোয়া উপায়ে ত্বকের সমাধান, যেভাবে ফিরবে জেল্লা

সংসদীয় কমিটির সভাপতি পদ হারালেন খন্দকার মোশাররফ

সংসদীয় কমিটির সভাপতি পদ হারালেন খন্দকার মোশাররফ

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের