বৃহস্পতিবার , ১৫ ডিসেম্বর ২০২২ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে হচ্ছে অত্যাধুনিক মাল্টিপারপাস পাবলিক টয়লেট

প্রতিবেদক
সনি নিউজ
ডিসেম্বর ১৫, ২০২২ ১:১৩ অপরাহ্ণ
রাজশাহীতে হচ্ছে অত্যাধুনিক মাল্টিপারপাস পাবলিক টয়লেট

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে দুটি মাল্টিপারপাস পাবলিক টয়লেট নির্মাণ হবে। একটি নগরীর লক্ষ্মীপুর মোড়ে। অপরটি রাজশাহী আদালত চত্ত্বরে। অত্যাধুনিক এই পাবলিক টয়লেটে থাকছে পুরুষ-মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা। শুধু তাই নয়, ব্রেস্ট ফিডিং কর্নার, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ব্যবস্থা, রেইন ওয়াটার হার্ভেস্টিং, সোলার সিস্টেমসহ অত্যাধুনিক সুযোগ-সুবিধা থাকবে এখানে।

নির্মিতব্য পাবলিক টয়লেট দুটির ডিজাইন চূড়ান্ত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় নগর ভবনে সিটি মেয়র দপ্তর কক্ষে বৈঠকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের কাছে পাবলিক টয়লেট ২টির ডিজাইন উপস্থাপন করেন ওয়াটার এইড বাংলাদেশের কর্মকর্তারা। বৈঠকে ডিজাইনের চূড়ান্ত অনুমোদন দেন সিটি মেয়র লিটন।

বৈঠকে উপস্থিত ছিলেন, ওয়াটার এইড বাংলাদেশের জোনাল কো-অর্ডিনেটর মোহাম্মদ রেজাউল হুদা মিলন, ম্যানেজার বিএম জাহিদুল ইসলাম, প্রোগ্রাম অফিসার তানজিল হাসান, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, সিসিডিও আজিজুর রহমান প্রমুখ।

প্রসঙ্গত, দুটি মাল্টিপারপাস পাবলিক টয়লেট নির্মাণে গত ১০ আগস্ট রাজশাহী সিটি কর্পোরেশন ও ওয়াটার এইড বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় ওয়াটার এইড এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় অত্যাধুনিক দুইটি মাল্টিপারপাস পাবলিক টয়লেট নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হবে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
রাসিক মেয়রের সাথে রাজশাহীতে নবনিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাসিক মেয়রের সাথে রাজশাহীতে নবনিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

পরিবেশ দূষণের কবলে চাঁপাইনবাবগঞ্জ : শিল্পবর্জ্যে বিপর্যস্ত জনজীবন

বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান

রাবিতে জিপিএ-৫ ছাড়া ‘এ’-‘সি’ ইউনিটে ভর্তি সুযোগ থাকছে না বিজ্ঞানের শিক্ষার্থীদের

রাসিক মেয়র লিটনের সুস্থ্যতা কামনায় আরডিএ কর্মচারী লীগের দোয়া মাহফিল

রাসিক মেয়র লিটনের সুস্থ্যতা কামনায় আরডিএ কর্মচারী লীগের দোয়া মাহফিল

রাজশাহী নগরীতে ৩ ছিনতাইকারী গ্রেফতার; মোবাইল ফোন উদ্ধার

রাজশাহী নগরীতে ৩ ছিনতাইকারী গ্রেফতার; মোবাইল ফোন উদ্ধার

রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময়

রাজশাহীতে পর্যাপ্ত সার মজুত, কৃত্রিম সংকট করলে কঠোর ব্যবস্থা

রাজশাহীতে দিঘাপতিয়া জমিদারবাড়ি ভাঙার সময় রহস্যময় সুড়ঙ্গ উদ্ঘাটন

মাহসা আমিনির মৃত্যু: ফুঁসছে ইরান, হুঁশিয়ারি প্রেসিডেন্টের