শনিবার , ১০ ফেব্রুয়ারি ২০২৪ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে পূর্ব শক্রতার জের ধরে হামলা, ভাঙচুর ও অর্থ, স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ

প্রতিবেদক
সনি নিউজ
ফেব্রুয়ারি ১০, ২০২৪ ৪:১৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে পূর্ব শক্রতার জের ধরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার রাত্রি ৮টার দিকে কয়েরদ্বারায় ওয়ার্ড আওয়ামিলীগ সদস্য নাজিম ও ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক ও ব্যবসায়ী বাবু শেখের শশুর বাড়িতে এঘটনা ঘটে।
এসময় ধারালো অস্ত্র সস্ত্র নিয়ে হামলা চালিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায় সন্ত্রাসীরা বলে জানিয়েছেন বালু ব্যবসায়ী বাবু শেখের স্ত্রী নাহিদা আকতার মিতা।

এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।
নাহিদা আকতার মিতা বলেন,গত ১৫ই জানুয়ারী ২০২৪ইং তারিখে রাত্রিতে আমার স্বামী মো: বাবু শেখকে তার ১৬নং ওয়ার্ড যুবলীগের ব্যাক্তিগত চেম্বার থেকে টেনে বের করে রামদা,চাইনিস কুড়াল ,লোহার রডসহ নানান দেশিয় অস্ত্র নিয়ে মারধর করেন এবং পুরো চেম্বারটি ভাংচুর চালায়। পরে আমি ও আমার পরিবারের লোকজন বাবুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করিয়ে ১৭ই জানুয়ারী বোয়ালিয়া মডেল থানায় মামলা করি। মামলা করার পরের দিনই বোয়ালিয়া মডেল থানা পুলিশ মামলার ১নম্বর আসামী রফিকুল ইসলাম বজলু ও ৬নম্বর আসামী রবিউল ইসলামকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন। তারা এখন পর্যন্ত কারাগারে আছেন।

তিনি বলেন, আসামীরা গ্রেফতার হওয়ার পর থেকেই আমাদের মামলাটি মিমাংশা করে নেয়ার জন্য আমাদের ভয়ভিতি দেখিয়ে আসছিলেন নাজিম উদ্দীন মন্ডলের ছেলে ১৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শামিমসহ আসামীদের আত্মীয় স্বজনেরা। তাদের কথার তোয়াক্কা না করে মামলায় যা হবে তাই মেনে নেবো বলে জানিয়ে দিলে আজ ৯ফেব্রুয়ারী রাত্রী ৮টার সময় আমার বাপের বাড়িতে নাজিম উদ্দীন মন্ডলের ছেলে শামিম(৪৩) এর নেতৃত্বে আজাদের ছেলে নয়ন ও মিলন, রশিদ মন্ডলের ছেলে ফারুক,বাচ্চুর ছেলে সাব্বির, আসমতের ছেলে নয়ন ও নাঈম,যাদুর ছেলে জুলমত,নিয়ামতের ছেলে আসলামসহ ২০/২৫ জন। দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায়।এ সময় তারা প্রায় ৩০মিনিট ধরে আমাদের বাড়ির দরজা জানালায় ধারালো রামদা,চাইনিস কুড়াল দিয়ে কোপাতে থাকে পরে তারা বাসায় ঢুকে বাড়ির আসবাবপত্র ভাংচুর চালায় । এক পর্যায়ে তারা ওয়ারড্রপে রাখা আমার স্বামীর বালুর ব্যবসার নগদ ৫লক্ষ টাকা ও স্বণালংকার লুট করে নিয়ে যায়। যাবার পথে আবার ও তারা আমার স্বামীর চেম্বার ভাংচুর চালায়।

এবিষয়ে জানতে বোয়ালিয়া থানার বিসিক পুলিশ ফাড়ির ইনচার্জ জানান, সন্ত্রাসীরা হামলা চারিয়েছে খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সেখানে হতাহতের কোন ঘটনা ঘটেনি। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র সস্ত্র নিয়ে হামলা চালিয়ে বাড়ির দরজা জানালায় ধারালো রামদা,চাইনিস কুড়াল দিয়ে কোপানো ও বাড়ির আসবাবপত্র ভাংচুর করেছে। স্বর্ণালংকার ও অর্থ লুটপাটের বিষয়টি তিনি জানেন না। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

পবায় জমি দখলের অভিযোগ: রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ইঙ্গিত

রেকর্ড পারিমাণ বৃষ্টির পানিতে তলিয়ে গেছে রাজশাহীর নিম্নাঞ্চল

স্ত্রীকে দিয়ে ব্লেকমেইল করে টাকা আদায়, এএসআই ক্লোজড

রাজশাহী নগরীতে ট্রাকের সাতে মোটরসাইকেলের সংঘর্ষ নিহত ২

বিএনপির প্রার্থী চূড়ান্ত: রাজশাহীর ৬ আসনে নতুন-পুরোনো মিলিয়ে তালিকা ঘোষণা

বাঁশের সাঁকো ভেঙে পড়ে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

‘মানি হেইস্ট’-এ স্পিন-অফ আসছে, দলবল নিয়ে হাজির হবেন বার্লিন

প্রকাশ্যে কোরআন পোড়ানো সেই ব্যক্তিকে সুইডেনে গুলি করে হত্যা!

দ্বার খুলছে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর

জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নির্বাচিত হলেন রাজশাহীর সোলাইমান