বৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: মোটর সাইকেল জব্দ

প্রতিবেদক
sonynews
নভেম্বর ১৩, ২০২৫ ১২:৪৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর কাটাখালী থানার চৌমহুনী বাজার এলাকায় চেকপোস্টে অভিযান পরিচালনা করে ১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি হলেন মো: রিমেল ইসলাম (২৯)। তিনি রাজশাহী মহানগরীর মতিহার থানার চরশ্যামপুর পশ্চিমপাড়া গ্রামের মো: আবু সামার ছেলে।

পুলিশ জানায়, বুধবার (১৩ নভেম্বর ) দিবাগত রাত সোয়া ১২টার দিকে কাটাখালী থানার একটি টিম চৌমহুনী বাজার এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন।

এ সময় মোটরসাইকেলযোগে আগত এক ব্যক্তিকে সন্দেহজনক মনে হলে তাকে থামিয়ে তার দেহ তল্লাশী করে প্যান্টের পকেট থেকে ১শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃত ব্যক্তির ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি জানায় সে ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

দাবি না মানলে কর্মবিরতির হুসিয়ারি নেসকো আউটসোর্সিং কর্মচারীদের

নওগাঁয় ২ লাখ টাকা ও সাড়ে ১১ ভরি স্বর্ণ নিয়ে গৃহবধূ উধাও, প্রেমিকসহ আটক

মডেলের গলাকাটা লাশ উদ্ধার, লোমহর্ষক বর্ণনা প্রেমিকের

নেসকোতে নবনিযুক্ত নির্বাহী পরিচালককে শ্রমিক ফুলেল শুভেচ্ছা

Tattoo is a Form of Body Modification.

Tattoo is a Form of Body Modification.

দশ দফা দাবী বাস্তবায়ন ছাড়া বিএনপি ঘরে ফিরবে না : মিনু

দশ দফা দাবী বাস্তবায়ন ছাড়া বিএনপি ঘরে ফিরবে না : মিনু

দেশে জঙ্গিবাদ নেই বললেই চলে, নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে নিরপেক্ষ: স্বরাষ্ট্র উপদেষ্টা

শিক্ষাঙ্গনে স্বস্তির হাওয়া: বড়গাছি স্কুল অ্যান্ড কলেজে ইভটিজিং ও বখাটেদের রুখতে সভাপতি কে এইচ রানা শেখের সাহসী পদক্ষেপ

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় রাজশাহীতে গরু নিয়ে আনন্দ মিছিল

চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী-যুবকের মৃত্যু: আত্মহত্যা ও দুর্ঘটনার আশঙ্কা