Sunday , 29 October 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

গাজায় হামলা বন্ধের দাবিতে নিউইয়র্কে ইহুদি সংগঠনের বিক্ষোভ

প্রতিবেদক
সনি নিউজ
October 29, 2023 3:46 pm

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় হামলা বন্ধ করার দাবিতে নিউইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের প্রধান হল দখল করে এক বিশাল বিক্ষোভ সমাবেশ থেকে কয়েক’শ জনকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ।

প্রায় ৩শ বিক্ষোভকারী নিউইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের প্রধান হল দখল করে গাজায় ধারাবাহিক বোমা হামলার প্রতিবাদ জানায়।
বিক্ষোভকারীদের অধিকাংশই ছিল ইহুদি। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং প্রায় ২শ বিক্ষোভকারীকে এ সময় গ্রেপ্তার করা হয়।

নিউইয়র্ক সিটি ভিত্তিক সংগঠন ‘জুইশ ভয়েস ফর পিস’ এই বিশাল অবস্থান কর্মসূচির ডাক দিয়েছিল, তাদের ভাষ্য অনুযায়ী সংগঠনটির কয়েক হাজার সদস্য এই বিক্ষোভে অংশ নিয়ে শহরের কেন্দ্রীয় রেল স্টেশনটি অবরোধ করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা গেছে, ‘নট ইন আওয়ার নেম’ বা আমাদের নামে নয় অথবা ‘সিজ ফায়ার নাউ’ বা এখনই যুদ্ধ বিরতি লেখা জামা পরা যুবকদের হ্যান্ডকাফ পড়িয়ে লম্বা লাইন দাঁড়িয়ে রাখা হয়েছে। খবর আরব নিউজ।

এ সময় বিক্ষোভকারীদের হাতে স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ব্যানার দেখা যায়। আয়োজকরা একে গত ২০ বছরের মধ্যে নিউইয়র্ক সিটির সবচেয়ে বড় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি বলে দাবি করছে।

কর্মসূচির শুরুতে রাব্বিরা সাবাত মোমবাতি জ্বালিয়ে এবং কাদ্দিশ নামে পরিচিত মৃতদের জন্য ইহুদি প্রার্থনা পাঠ করে অনুষ্ঠানের সূচনা করেন।

অনুষ্ঠানে অংশ নেয়া রাব্বি মে ইয়ে বলেন, যদিও সাবাত সাধারণত বিশ্রামের দিন, তবে আমাদের নামে যখন গণহত্যা চালানো হচ্ছে তখন আমরা বিশ্রাম নিতে পারি না। ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের জীবন একে অপরের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত। ন্যায়বিচার, সমতা এবং সবার জন্য স্বাধীনতার মাধ্যমেই কেবল নিরাপত্তা আসতে পারে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৭৩৭, শনাক্ত ৩ লাখ

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৭৩৭, শনাক্ত ৩ লাখ

রাজশাহীতে নিখোঁজের ৩দিন পর আম বাগান থেকে স্কুল ছাত্রর লাশ উদ্ধার

রাজশাহীতে নিখোঁজের ৩দিন পর আম বাগান থেকে স্কুল ছাত্রর লাশ উদ্ধার

দোয়ার মাহফিলের কথা বলে ডেকে নিয়ে ভিডিও ধারণ, মাদরাসা শিক্ষককে ব্ল্যাকমেইলিং ​নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

মাত্র ৯ বছরে ম্যাট্রিক, ২১ পেরোতেই PHD! ২৩ বছর বয়সে IIT’তে কাজ পেয়েও এখন তিনি কর্মহীন

রাজশাহীর ডাবলু সরকার ও রুবেলকে ঢাকায় স্থানান্তর

৩ বছর পর কারামুক্তি ডা. সাবরিনার

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ও দুর্গাপূজা ঘিরে আরএমপির প্রস্তুতিমূলক সভা

রাজশাহী মহানগরীতে পৃথক অভিযানে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা প্রশিক্ষণ ও ৫০ তালগাছের চারা রোপণ