সোমবার , ১১ সেপ্টেম্বর ২০২৩ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মাত্র ৯ বছরে ম্যাট্রিক, ২১ পেরোতেই PHD! ২৩ বছর বয়সে IIT’তে কাজ পেয়েও এখন তিনি কর্মহীন

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ১১, ২০২৩ ১২:৪৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্কঃ একটা সময় ভারতের বিস্ময় বালক ছিলেন তথাগত অবতার তুলসি। নিজের মেধার জন্য উঠেছিলেন খ্যাতির শীর্ষে। কিন্তু খ্যাতির চূড়ায় থাকা সেই বালক এখন হারিয়ে গিয়েছেন অন্ধকারে। ১৯৮৭ সালের ৯ সেপ্টেম্বর বিহারে (Bihar) জন্মগ্রহণ করেন তথাগত। মাত্র নয় বছর বয়সে এই ছেলেটি উত্তীর্ণ হন স্কুলের চূড়ান্ত পরীক্ষা বা ম্যাট্রিক।

পাটনা সাইন্স কলেজ থেকে মাত্র ১১ বছর বয়সে স্নাতক হন। ১২ বছর বয়সে এমএসসি এবং ২১ বছর বয়সে সম্পন্ন করেন পিএইচডি। এই বিস্ময় বালক একটা সময় আলো করে ছিলেন সংবাদমাধ্যমের হেডলাইনস। তথাগতর স্নাতকোত্তর সম্পন্ন হওয়ার পর ভারত সরকারের পক্ষ থেকে তাকে জার্মানিতে পাঠানো হয় নোবেল জয়ীদের একটি অনুষ্ঠানে অংশ নিতে।
এরপর তথাগতর বয়স যখন মাত্র ২৩, তখন তিনি অধ্যাপনার আমন্ত্রণ পান বোম্বে আইআইটি থেকে। সেটা ছিল ২০১০ সাল। এরপর ২০১৯ সালে তাকে বরখাস্ত করা হয় বোম্বে আইআইটিতে অধ্যাপনার কাজ থেকে। কিন্তু কেন এই মেধাবী ছাত্রকে বরখাস্ত করল বোম্বে আইআইটি? সালটা ২০১১। সেই সময় তথাগত আক্রান্ত হন অ্যাস্থমাটিক অ্যালার্জি রোগে।
শারীরিক অসুস্থতার জন্য তিনি বোম্বে আইআইটি থেকে ২০১৩ সালে চার বছরের জন্য ছুটি নেন। এরপর তিনি ফিরে আসেন পাটনায়। তথাগতর দাবি, সমুদ্র সংলগ্ন বা তীরবর্তী এলাকায় থাকলে তার শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় এই রোগের কারণে। দিল্লি বা হায়দ্রাবাদের মতো জায়গায় এই সমস্যা হয় না।
তাই তিনি আবেদন করেছিলেন যাতে তাকে বোম্বে আইআইটি থেকে অন্যত্র বদলি করা হয়। আইআইটি কর্তৃপক্ষ সেই আবেদন মঞ্জুর করেনি। তারপর তাকে বোম্বে আইআইটি ২০১৯ সালে বরখাস্ত করে। বর্তমানে আইন নিয়ে পড়াশোনা করছেন মেধাবী এই ছাত্র। তার ইচ্ছা ভবিষ্যতে আইনজীবী হয়ে তার সাথে যে অন্যায় হয়েছে তার সুবিচার করবেন। বাংলা হান্ট
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে অফিস ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

রাজশাহীতে হাটের টেন্ডার বাক্স দখলে সংঘর্ষ, ছুড়িকাঘাত সহ আহত ৩

রাজশাহী মহানগরীর ১৯নং ওয়ার্ডে মশা নিয়ন্ত্রণে বিশেষ অভিযানের উদ্বোধন

রাজশাহী মহানগরীর ১৯নং ওয়ার্ডে মশা নিয়ন্ত্রণে বিশেষ অভিযানের উদ্বোধন

রাজশাহীতে এখনো ধরাছোঁয়ার বাইরে ভয়ংকর সুদ কারবারিরা

পৌরকর ও ট্রেড লাইসেন্স নবায়নে সারচার্জ মওকুফের সুবিধা ৩০ নভেম্বর

সিরাজগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে মান সনদ না থাকায় দুই প্রতিষ্ঠানকে মামলা-জরিমানা

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মাদ্রাসা শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২.১ বিলিয়ন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি দিলো চীন

বিএনপির সাথে বিশ্বাসঘাতকতা করেছে রাজশাহীর ১৬ নেতা

শেখ মুজিবকে আ.লীগের সম্পদ বানানো ভুল ছিল