বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নওগাঁয় ২ লাখ টাকা ও সাড়ে ১১ ভরি স্বর্ণ নিয়ে গৃহবধূ উধাও, প্রেমিকসহ আটক

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ৯, ২০২৬ ১২:২৮ অপরাহ্ণ

উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে নগদ প্রায় ২ লাখ টাকা ও সাড়ে ১১ ভরি স্বর্ণালংকার নিয়ে এক গৃহবধূ ঘর ছেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরে ওই গৃহবধূকে তাঁর কথিত পরকীয়া প্রেমিকসহ আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে উপজেলার ৯ নম্বর চেরাগপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে। অভিযুক্ত গৃহবধূ স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী বিরস সরকারের স্ত্রী এবং তিনি দুই সন্তানের জননী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিরস সরকারের ছেলে হাসপাতালে ভর্তি থাকার সুযোগে ওই গৃহবধূ বাড়ি থেকে নগদ প্রায় ২ লাখ টাকা ও সাড়ে ১১ ভরি স্বর্ণালংকার নিয়ে কথিত প্রেমিকের সঙ্গে চলে যান। বিষয়টি জানতে পেরে পরিবারের পক্ষ থেকে তাকে উদ্ধারে তৎপরতা শুরু করা হয়।

পরে পুলিশ অভিযান চালিয়ে ওই গৃহবধূ ও তাঁর কথিত প্রেমিককে আটক করে। তাঁদের কাছ থেকে নিয়ে যাওয়া নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনাটি নিয়ে আইনগত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্টদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে অভিযোগ হিসেবেই দেখা উচিত বলে মনে করছেন স্থানীয়রা।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নগরীতে ১০০ পিচ ট্যাপেন্টাডল সহ গ্রেফতার ২

রাজশাহীতে প্রাইভেট কার থেকে ২১৫ বোতল ইসকাফ সিরাপ উদ্ধার, আটক ২

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর

ইমরানকে খাঁনকে পুলিশের হাতে তুলে দিল পাক রেঞ্জার্স

নাটোরে অপহৃত গৃহবধু ভারত সীমান্তে উদ্ধার: পাচারকারি চক্রের ২ সদস্য গ্রেপ্তার

নতুন সরকারের প্রথম দিনেই বিক্ষোভে উত্তাল ফ্রান্স

রাসিক নির্বাচনে মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে ১৪ দল

রাজশাহী তালিমারীতে ৮ ফুটের প্রশস্ত রাস্তা এবার ২৪ ফুটে উন্নীত

কূটনীতিকদের সাথে আমিরে জামায়াতের ঈদের শুভেচ্ছা বিনিময়

রাবির নতুন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব।