Saturday , 13 June 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

প্রতিবেদক
sonynews
June 13, 2026 5:49 pm

স্টাফ রিপোর্টার:  দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১২ জুন) সকালে কক্সবাজারের চকরিয়ায় বৃক্ষরোপণ করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী কর্মসূচি উদ্বোধন করেন তিনি। এর ধারাবাহিকতায় রাজশাহীতেও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে জেলার পবা এবং মোহনপুর উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষরোপণ করা হয়। উপজেলা প্রশাসন ও বন বিভাগ এ কর্মসূচির আয়োজন করে।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন কর্মসূচিতে উপস্থিত হয়ে এসব বৃক্ষরোপণ করেন। এ সময় তিনি বলেন, “আমাদের সরকার পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। সেই ধারাবাহিকতায় এ বছর সারা দেশে পাঁচ কোটি গাছ লাগানো হবে। শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছের যত্ন নিতে হবে। পরিবেশ রক্ষা, ছায়া, ফল ও অক্সিজেনের জন্য বৃক্ষরোপণের বিকল্প নেই। সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।”

এদিনের পৃথক কর্মসূচিতে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন, মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার, পবার এসিল্যান্ড মেহেদী হাসান, মোহনপুরের এসিল্যান্ড জোবায়দা সুলতানা, পবা উপজেলা বন কর্মকর্তা আব্দুল মান্নান, মোহনপুর উপজেলা বন কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান ও প্রচার সম্পাদক মাসুদ পারভেজ, মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব অর রশিদ, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম উদ্দিনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পৃথক বৃক্ষরোপণ কর্মসূচি শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জান্নাতুল ফিরদাউস এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সফলতা কামনায় দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

গোলে এগিয়ে হলান্ড, আতঙ্কে মেসি

তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: এমপি মিলন

রাজশাহীতে প্রতিবেশী গৃহবধূকে মুখে কাপড় বেধে অচেতন, অনাবৃত অবস্থায় উদ্ধার!

ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে জয়শঙ্করের বিবৃতি

নগরীতে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বৃদ্ধিকরণ ও অবিহিতকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে রাজশাহীতে এনসিপির বিক্ষোভ

স্কুল নয়, যেন মিনি পার্ক!

রাজশাহীতে ট্যাপেন্টাডল সেবনের সময় আটক যুবক, ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড

নগরীতে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ 

আরএমপির পৃথক মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ও হেরোইন উদ্ধার