বৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে রাজশাহীতে এনসিপির বিক্ষোভ

প্রতিবেদক
sonynews
জুলাই ১৭, ২০২৫ ১০:৩০ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: গোপালগঞ্জে দলের কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় মহানগরীর অলোকার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। সাহেববাজার জিরোপয়েন্টে গিয়ে বিক্ষোভ শেষ হয়।

বিক্ষোভ মিছিল থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে নানা স্লোগান দেন এনসিপির নেতাকর্মীরা। কর্মসূচিতে এনসিপির রাজশাহী মহানগর সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী, জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী শামীমা সুলতানাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিলের আগে এনসিপির রাজশাহী মহানগর সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী বলেন, আমাদের সমাবেশে নৃশংস হামলা হয়েছে। সকাল থেকেই আওয়ামী লীগ-ছাত্রলীগ হামলা করে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার চাই।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত