Tuesday , 11 October 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

খাদ্য উৎপাদন বাড়াতে হবে, এটি এখন আমাদের জন্য অনিবার্য

প্রতিবেদক
সনি নিউজ
October 11, 2022 11:16 am
খাদ্য উৎপাদন বাড়াতে হবে, এটি এখন আমাদের জন্য অনিবার্য

অনলাইন ডেস্ক: দেশবাসীকে খাদ্য উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব সম্প্রদায় আগামী বছরে একটি গভীর সংকটের আশঙ্কা করছে।

তিনি বলেন, খাদ্য উৎপাদন বাড়াতে হবে। এটি এখন আমাদের জন্য অনিবার্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।

আজ (মঙ্গলবার) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভার প্রারম্ভিক বক্তব্যে এ আহ্বান জানান শেখ হাসিনা। তিনি তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন।

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে তার সাম্প্রতিক সফরের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তিনি বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধান, সরকার প্রধান এবং বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনা করেছেন, বিশেষ করে রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায়, যেখানে সকলেই আশঙ্কা প্রকাশ করেছেন যে, ২০২৩ সালে একটি গুরুতর দুর্ভিক্ষ হতে পারে যখন অর্থনৈতিক মন্দা আরও গভীর হবে এবং খাদ্য সংকট দেখা দেবে।

শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিকভাবে অনেক দেশে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। সুতরাং, আমাদের খাদ্য উৎপাদন বাড়াতে হবে এবং খাদ্য সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। সেই সাথে খাদ্য প্রক্রিয়াজাতকরণের বিষয়টি বিবেচনায় রাখতে হবে।

তিনি আরও বলেন, আমাদের একটা সুবিধা আছে যে আমাদের জমি অনেক উর্বর এবং যেখানেই বীজ বপন করা হয় সেখানেই কিছু উৎপন্ন হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও এটা বলতেন।

সরকার প্রধান বলেন, বঙ্গবন্ধুর এই বাণী অনুসরণ করে ব্যাপকভাবে খাদ্য উৎপাদনে মনোযোগ দিতে হবে। তিনি আরও বলেন, শুধু তাই নয় খাদ্য সংরক্ষণের ব্যবস্থাও করতে হবে।

পাশাপাশি জনগণকে কঠোর পরিশ্রম করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা কোনো অপ্রয়োজনীয় খরচ বাড়াব না, বরং আমরা বিদ্যুৎ, জ্বালানি, পানি, গ্যাস ইত্যাদি ব্যবহারে আরও সাশ্রয়ী এবং সচেতন হবো।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মিসরের গোপন তথ্য ফাঁস, ইসরায়েলিদেরই তোপের মুখে নেতানিয়াহু

রাজশাহী মহানগরীতে ট্রাকের ধাক্কায় দুই রুয়েট শিক্ষার্থী আহত

রাজশাহীতে কুখ্যাত ছিনতাইকারী আকাশ গ্রেপ্তার

দুর্গাপুরে হেরোইন ও টারপেন্টাডল ট্যাবলেটসহ পেশাদার মাদক কারবারী গ্রেফতার

সংগীত বিভাগে জিএস-এজিএস পদে ‘শূন্য’ভোট শিবির প্রার্থীর

র‍্যাব ৫ এর মান সম্মান ক্ষুন্ন করতেই রাজশাহীতে মাদক ব্যবসায়ী দম্পতি’র সংবাদ সম্মেল

রাজশাহী চেম্বার ভবনের সামনে ককটেল বিস্ফোরণ

নগরীতে মিটার রিডারের হাতে হাঁসুয়ার কোপ: বিদ্যুৎ সংযোগ বন্ধ গ্রাহকের

আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন পরিকল্পনায় সমন্বয়ের ওপর গুরুত্ব

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় আরএমপি’র গণবিজ্ঞপ্তি জারি