শুক্রবার , ১৫ আগস্ট ২০২৫ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে কুখ্যাত ছিনতাইকারী আকাশ গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
আগস্ট ১৫, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পশ্চিম নওদাপাড়ার সিটির হাট মোড় থেকে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মো. আকাশ (২৫) বোয়ালিয়া মডেল থানার হোসনীগঞ্জ এলাকার মো. সেলিমের ছেলে।

পুলিশ জানায়, গত ২৩ মে রাত সাড়ে ৩টার দিকে এক ব্যক্তি অফিস থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শাহমখদুম থানার বড় বনগ্রাম বাইপাস রোডের নির্জন স্থানে পৌঁছালে তিনজন তার পথরোধ করে। পরে তাকে মারধর করে স্কুটি, মোবাইল ফোন এবং কাছে থাকা নগদ ২০০ টাকা ছিনতাই করে পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী শাহমখদুম থানায় অভিযোগ করলে একটি নিয়মিত মামলা রুজু হয়। মামলার তদন্তে শাহমখদুম থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৪ আগস্ট দিবাগত রাত পৌনে ৩টার দিকে পশ্চিম নওদাপাড়ার সিটির হাট মোড়ে অভিযান চালিয়ে আকাশকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ছিনতাইকৃত মালামাল উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃত আকাশের বিরুদ্ধে বোয়ালিয়া ও রাজপাড়া থানায় মোট ৫টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন