রবিবার , ৩ নভেম্বর ২০২৪ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে অরক্ষিত রেলক্রসিং, ট্রেনের সাথে পিকআপারে ধাক্কায় আহত ৫

প্রতিবেদক
sonynews
নভেম্বর ৩, ২০২৪ ১১:৪৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর কাদিরগঞ্জে ট্রেনের সাথে ধাক্কায় পিকআপের ৩ যাত্রীসহ ৫ জন আহত হয়েছে। রোববার দুপুরে পিকআপটি কাদিরগঞ্জ রেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যাওয়া চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রেনের সাথে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন নওগাঁ জেলার বদলগাছী এলাকার সহিদুর রহমানের ছেলে বাবর আলী, মশিউরের ছেলে সহিদুর, চাঁপাইনবাবগঞ্জের মুন্সিপাড়া এলাকার শামীম, সৈয়দ আলী ও নূর।

স্থানীয়রা জানান, রাজশাহী রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া চাঁপাইনবাবগঞ্জগামী দ্রুত গতির একটি ট্রেন কাদিরগঞ্জ গ্রেটাররোড মসজিদ এলাকা দিয়ে পার হচ্ছিলো। এই সময় রেল ক্রসিং দিয়ে উপশহরের দিকে যাওয়ার পথে নীল রংয়ের একটি পিকআপের সাথে ধাক্কা লাগে। ফলে একটি হার্ডওয়্যারের দোকোনে ঢুকিয়ে দেয় পিকআপটি। এতে গাড়ীটি দুমড়ে মুচড়ে যায় এবং দোকানের ব্যাপক মালামাল ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় পিকআপের ড্রাইভার , হেলপারসহ আরো তিন জন গুরুতর আহত হয়।

স্থানীয়রা আরও জানান, এই গেটে রেলওয়ের পক্ষ থেকে কোন গেটম্যান নিয়োগ দেওয়া হয়নি। ফলে প্রায় এধরনের দুর্ঘটন ঘটতে থাকে। আমরা নিজ উদ্যোগে বাঁশ দিয়ে গেট ফেলার চেষ্টা করি। ট্রেন আসার বিষয়টি জানতে পারলে তাৎক্ষণিক গেট ফেলা হয় নইলে গেটটি অরক্ষিত থাকে। এছাড়াও আজ ট্রেনটি গ্রেটার রোড রেলক্রসিং পার হওয়ার আগে কোন হুইসেল দেননি ট্রেন চালক। যার কারণে এই দুর্ঘটনাটি ঘটে গেছে। এলাকাবাসী দ্রুত এই দুর্ঘটনা রোধে গেটম্যান নিয়োগের দাবি জানান।

হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কুমার বিশ্বাস জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সবাই আশঙ্কামুক্ত। আর দুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপটি সরিয়ে নেওয়া হয়েছে।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা হলেও রেল যোগাযোগ ছিল স্বাভাবিক। রেলক্রসিংটি অনুমোদিত না হওয়ায় সেখানে গেটম্যান থাকে না।

রাজশাহী প্রতিনিধি:

০৩/১১/২৪

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

মন্ত্রী মিনুর নিয়োগে নেসকো শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কৃতজ্ঞতা ও শুভেচ্ছা

রাজশাহীতে কমিটির দন্ডে মাদরাসায় তালা, অভিযোগ অনৈতিকের

ওয়ারেন্টভুক্ত সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জন হেফাজতে

শিক্ষক-কর্মচারীদের ক্ষোভ: রাজশাহী নিউ গভ. কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে বৈষম্য ও দুর্নীতির অভিযোগ

আরইউজের অনুষ্ঠানে বক্তারা দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা রোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

রাজশাহীতে মানুষের সামনে বিচারহীনতার বলি ভ্যানচালক ফারুক

১০ মাস আগে ইসলামী ব্যাংকের ১০.৭২ লাখ টাকা ছিনতাই: অবশেষে এক আসামি আটক

রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান

সালমানের নায়িকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার নেপথ্যে কী?

রাজশাহীতে সাবেক মন্ত্রী কবির হোসেন স্মৃতি দ্বৈত ব্যাডমিন্ট টুর্নামেণ্ট উদ্বোধন