বুধবার , ২ সেপ্টেম্বর ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দুদকের অভিযোগের পর নেসকোর দুই কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২, ২০২৬ ১০:৪৫ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) পিএলসি’র ফুলবাড়ী, দিনাজপুরের দুই নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখা থেকে গত ২৫ আগস্ট এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। এতে নেসকোর নির্বাহী প্রকৌশলী ফজলুর রহমান ও নির্বাহী প্রকৌশলী রুবেল হাওলাদার, ফুলবাড়ী, দিনাজপুরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তের কথা বলা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে প্রাপ্ত একটি স্মারকের পরিপ্রেক্ষিতে নেসকোর ওই কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ আবুল লায়েছকে নির্দেশ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করতে হবে। চিঠির সঙ্গে অভিযোগসংক্রান্ত ছয় পৃষ্ঠার বর্ণনামতে সংযুক্তি রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

চিঠির অনুলিপি হিসেবে নেসকো পিএলসির ব্যবস্থাপনা পরিচালক, বিদ্যুৎ বিভাগের সচিবের একান্ত সচিব, অতিরিক্ত সচিব (প্রশাসন)-এর ব্যক্তিগত কর্মকর্তা, যুগ্মসচিবের ব্যক্তিগত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

তবে অভিযোগগুলোর সুনির্দিষ্ট বিষয়, আর্থিক ক্ষতির পরিমাণ এবং অভিযোগের সত্যতা তদন্তে কীভাবে যাচাই করা হবে—এসব বিষয়ে চিঠিতে বিস্তারিত উল্লেখ নেই। বিষয়টি তদন্তাধীন থাকায় অভিযোগের সত্যতা তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
নেসকো দিনাজপুর বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী রুবেল হাওলাদার বলেন, ‘এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।’
অপরদিকে প্রকৌশলী ফজলুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ঘুঘুর বাসায় হাত দিতে গিয়ে প্রাণ হারাল সাজ্জাদ

রাজশাহীতে খালের অবৈধ দখল ও দূষণমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

ঢাকায় ‘বেনাপোল এক্সপ্রেসে’র ৫ বগিতে আগুন, নিহত ৪

বর্ণিল আয়োজনে রাজশাহীতে বাংলা নববর্ষ বরণ

শেখ রাসেল কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন রাজশাহীর কৃতী সন্তান আহনাফ

শেখ রাসেল কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন রাজশাহীর কৃতী সন্তান আহনাফ

দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিবাদে রাজশাহীতে আ’লীগের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

রাজশাহীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও খাবার বিতরণ কর্মসূচি

হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে পশ্চিমবঙ্গ রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া

বর্হিবিশ্বে শেখ হাসিনা অনন্য উচ্চতায়: এনামুল হক শামীম