শুক্রবার , ৩০ সেপ্টেম্বর ২০২২ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

অনৈতিক কাজ করতে গিয়ে ধরা খেলেন স্কুলশিক্ষক, অতঃপর…

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ৩০, ২০২২ ৯:৪৮ পূর্বাহ্ণ
অনৈতিক কাজ করতে গিয়ে ধরা খেলেন স্কুলশিক্ষক, অতঃপর...

অনলাইন ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মনোয়ার হোসেন অসিম এক নারীর সঙ্গে অনৈতিক কাজ করতে গিয়ে ধরা পড়েছেন। এ সময় স্থানীয়রা ওই শিক্ষককে ধরে মারধর করেন।

বৃহস্পতিবার বিকালের দিকে যশোরে এ ঘটনা ঘটে।

স্কুলশিক্ষক মনোয়ার হোসেন অসিম রঘুনাথপুর রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমির হোসেনের ছেলে। শিক্ষক অসিমের স্ত্রী ও দুই ছেলে রয়েছেন। এর পর রাতে অনৈতিক কাজে জড়িত থাকার অপরাধে ওই শিক্ষকের মারধরের ভিডিও রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে শহরজুড়ে সমালোচনার সৃষ্টি হয়।

জানা গেছে, সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মনোয়ার হোসেন অসিম মিথ্যা প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় মেয়েদের উত্ত্যক্ত করে। সম্প্রতি সে যশোরের একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সেই মেয়েকে নিজেকে অবিবাহিত বলে ম্যাসেঞ্জারে লেখেন শিক্ষক অসিম। এর পর তিনি বৃহস্পতিবার দেখা করতে যান। দেখা করতে গিয়ে স্থানীয়দের কাছে ধরা খেয়ে যান শিক্ষক অসিম। স্থানীয়দের জেরার মুখে তিনি উল্টোপাল্টা কথা বলতে থাকেন। এর পর তাকে কয়েকটি চড়-থাপ্পড় মারেন স্থানীয়রা। এ সময় তার শরীরে থাকা জামা-কাপড় ছিঁড়ে যায়।

সম্প্রতি ওই স্কুলশিক্ষক কালীগঞ্জ শহরের দশতলা ভবনের পেছনে এক মহিলার বাড়িতে যান। এ সময়ও তাকে স্থানীয়রা ধরে ফেলেন। কিন্তু মাফ চেয়ে ক্ষমা পেয়ে যান তিনি। স্কুলশিক্ষক মনোয়ার হোসেন অসিমের অনৈতিক কাজের ভিডিও এ প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে। এর কিছু অংশ একদমই প্রকাশ করার মতো নয়।

স্কুলশিক্ষক মনোয়ার হোসেন অসিম হাসতে হাসতে মারধরের বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, সবই মিথ্যা।

সরকারি নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা জানান, এটি সাংঘাতিক অপরাধ। যদি এমন কাজ ওই শিক্ষক করে থাকে, তা হলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে শিক্ষকের এমন অনৈতিক কাজে জড়িত থাকায় শহরজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। অবিলম্বে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সুরশুনিপাড়া মিশনে যুব নেতাদের লাঠি হাতে ধাওয়া ধর্মীয় যাজকের, অর্থ তছরুপসহ একাধিক অভিযোগ

১৯ নং ওয়ার্ডে থমথমেবস্থা ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগ ভোটারদের

রুয়েট সিএসই বিভাগে নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

বংশালে ১৭২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

দুদকের অনুসন্ধানে নেসকো: আইসিটি কর্মকর্তাদের নিয়োগের গুরুত্বপূর্ণ নথি গায়েব

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন

মহাসড়কের মাঝে অবৈধ আড়ত, ঘটছে দুর্ঘটনা হচ্ছে যানজট

মহাসড়কের মাঝে অবৈধ আড়ত, ঘটছে দুর্ঘটনা হচ্ছে যানজট

বিএনপির রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই : প্রধানমন্ত্রী

রামেক হাসপাতালে চিকিৎসাধীন কয়েদির মৃত্যু

ফ্রান্স সফর প্রসঙ্গে প্রকৃত তথ্য জানালো রাসিক