মঙ্গলবার , ২৪ অক্টোবর ২০২৩ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

গোদাগাড়ীতে ৩০ বোতল ফেন্সিডিল-সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ২৪, ২০২৩ ৪:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী গোদাগাড়ী উপজেলায় ৩০ বোতল ফেন্সিডিল সহ মোঃ ইসমাইল হোসেন বাদশা (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী গোদাগাড়ী থানার পিরিজপুর পশ্চিমপাড়া গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে।

গতকাল ২৩ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে গোদাগাড়ী ভাটোপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগে ৩০ বোতল ফেন্সিডিল জব্দ করে ডিবি পুলিশের অভিযানিক দল।
রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম
এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,

গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে ইসমাইল হোসেন বাদশাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এসময় আরও দুইজন মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। পলাতকরা হলেন, গোদাগাড়ী থানাধীন পিরিজপুর লাইনপাড়া গ্রামের নুরুল ইসলাম (৩৩) ও আষাড়িয়াদহ গ্রামের মো: মিঠুন (৩৫)।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি মো: ইসমাইল হোসেন বাদশা এবং দুই পলাতক দুই আসামি বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আ’লীগ ক্ষমতায় এলেই গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হয় : টুকু

রাজশাহী চেম্বার ভবনের সামনে ককটেল বিস্ফোরণ

রাজশাহীতে যাত্রীবাহী বাসে গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

রাজশাহীতে যাত্রীবাহী বাসে গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

প্রতিদ্বন্দ্বিতা নয়, নাদালের কাছে ফেদেরারের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের গুরুত্বই বেশি

রাজশাহীর শহীদ জিয়া শিশু পার্ক দখল নিয়ে অভিযোগ, প্রশাসকের হস্তক্ষেপ কামনা

রাজশাহীতে অপারেশন ডেভিল হান্টে ২ জনসহ গ্রেপ্তার ২০

রাজশাহীতে বালুর দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি, সিন্ডিকেটের অভিযোগে স্থবির উন্নয়নকাজ

কথাশিল্পী নাজিব ওয়াদুদের  জন্মদিন উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত

All People Gather Strategic Supplies can get involved.

নজরুলের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত ওসমান হাদি