মঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মহানগরীতে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগে একজন গ্রেফতার

প্রতিবেদক
sonynews
এপ্রিল ১৫, ২০২৫ ৪:৩৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে ফেইসবুক আইডি পুনরুদ্ধারের কথা বলে এক ব্যক্তির ব্যক্তিগত ও পারিবারিক তথ্য সংগ্রহ করে ব্ল্যাকমেইল ও অর্থ আদায়ের অভিযোগে একজনকে হাতে নাতে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামি মো: সুমিত সাখাওয়াত (৩৫) চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার হুজরাপুরের মৃত ইশাহাক আলীর ছেলে। সে বর্তমানে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার নওদাপাড়ার বাসিন্দা।
ঘটনার সূত্রে জানা যায়, ২০২৪ সালে ভুক্তভোগী তার ফেইসবুক আইডি হ্যাক হয়েছে মনে করে পূর্ব পরিচিত সুমিত সাখাওয়াতের সহায়তা চান। সুমিত পরে দেখবেন বলে মোবাইল ফোন রেখে দিতে বলে। তিনি বিশ্বাস করে মোবাইল ফোনটি দিয়ে দেন।
পরবর্তীতে সুমিত মোবাইল ফোন থেকে ভুক্তভোগীর ব্যক্তিগত ও পারিবারিক ছবিসহ ভিডিও নামিয়ে নেয় এবং ফেইসবুক আইডি পুনরুদ্ধার হয়েছে বলে মোবাইল ফোনটি ফেরত দেন। কিছুদিন পর আসামি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে। মান-সম্মানের ভয়ে ভুক্তভোগী বিকাশ ও নগদ মিলিয়ে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করেন।
সর্বশেষ গত ১১ এপ্রিল ২০২৫ খ্রি. সকাল সাড়ে ১০টার দিকে আরও ৮০ হাজার টাকা দাবি করে হুমকি দেয়। ভুক্তভোগী বিষয়টি ১৩ এপ্রিল দুপুরে রাজশাহী মহানগর ডিবি কার্যালয়ে মৌখিকভাবে জানান।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে।
পরবতীতে ডিবি পুলিশের ঐ টিম গতকাল ১৩ এপ্রিল রাত ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার অলকার মোড়ে টাকা লেনদেনের সময় আসামি মো: সুমিত সাখাওয়াতকে হাতেনাতে আটক করে। এসময় আসামির কাছ থেকে নগদ ২০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায় তার ল্যাপটপে ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি ও ভিডিও রয়েছে। এরপর ডিবি পুলিশ আসামির নওদাপাড়ার বাড়িতে অভিযান চালিয়ে একটি ল্যাপটপ উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

এবার গরুর চামড়ার দাম কিছুটা পেলেও ছাগলের চামড়া বিক্রি হচ্ছে ৫ টাকায়!

খুলনায় এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার বাসায় ২০ লাখ টাকা চাঁদা দাবি

স্মার্ট রাজশাহী সিটি বির্নিমানে ৬ দিনব্যাপী সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক অনুষ্ঠান

আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হেমায়েতের বিরুদ্ধে চাদাবাজির অভিযোগ

রাজশাহীতে জন্মাষ্টমীর শোভাযাত্রা অনুষ্ঠিত

খাগড়াছড়ি জেলা পরিষদের নতুন ভবন ধসে শ্রমিক নিহত

জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নির্বাচিত হলেন রাজশাহীর সোলাইমান

পুঠিয়ার বানেশ্বরে পুলিশ বক্স না থাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে অসুবিধা

রাজশাহীতে শ্রমিক ইউনিয়ন কার্যালয় দখলকে ঘিরে সংঘর্ষ, ভাঙচুর

রাজশাহীতে ১২২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১