মঙ্গলবার , ২০ জুন ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দুদকের মামলায় পানি উন্নয়ন বোর্ডের উচ্চমান সহকারীর ৪ বছর কারাদন্ড

প্রতিবেদক
সনি নিউজ
জুন ২০, ২০২৩ ৩:১৬ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্কঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উচ্চমান সহকারী হাছনা বানু লিপির চার বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ৪৩ লাখ টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৯ জুন) দুপুরে রংপুরের স্পেশাল জজ আদালতের বিচারক হায়দার আলী অভিযুক্ত হাছনা বানুর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, হাছনা বানু লিপি পানি উন্নয়ন বোর্ডের রংপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে উচ্চমান সহকারী হিসেবে কর্মরত আছেন। তিনি চাকরিকালে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেন। বিষয়টি নিয়ে অনুসন্ধান করে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে ২০১৬ সালে দুদক আইনে মামলা হয়।

মামলার বাদী ছিলেন দুদক রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকারিয়া। তদন্ত শেষে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে বিচারক হাছনা বানু লিপিকে দোষী সাব্যস্ত করে চার বছরের সশ্রম কারাদণ্ড ও ৪৩ লাখ টাকা জরিমানার আদেশ দেন। একইসঙ্গে আত্মসাৎ করা ৪৩ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা ও ৬০ দিনের মধ্যে ওই টাকা সরকারি কোষাগারে জমার আদেশ দেন বিচারক।

দুদকের আইনজীবী অ্যাডভোকেট হারুনর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলায় এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এ রায়ে সন্তুষ্ট।

সঙ্গে বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

৫ কোটি টাকার চুক্তিতে এমপি আনারকে খুন করান বন্ধু

রেলের কেনাকাটায় ৪ কোটি টাকার দুর্নীতি, রাজশাহীতে দুদকের অভিযান

মেজর সিনহা হত্যার রায় ঘোষণার ১ সপ্তাহের মধ্যে কার্যকর চায় এক্স-ফোর্সেস

জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ঈদ মিছিলে নাসিরুদ্দিন হোজ্জার পাপেট নিয়ে কেন এত আলোচনা?

রাজশাহীতে শিশু মৃত্যুতে দুঃখ প্রকাশ, হাম মোকাবিলায় বড় পরিকল্পনা স্বাস্থ্য মন্ত্রণালয়ের

পত্রিকা অফিসে মাদক কারবারীদের হামলা-লুটপাট সম্পাদককে হত্যার হুমকি

আল্লাহর গজবের কারণেই হাসিনার পতন হয়েছে: কাদের সিদ্দিকী

জাজিরা থানায় ওসির ঝুলন্ত লাশ উদ্ধার

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি// কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?