মঙ্গলবার , ৩ অক্টোবর ২০২৩ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ছিনতাইকারীর হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেলেন কলেজের শিক্ষার্থী

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ৩, ২০২৩ ৪:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ ছিনতাইকারীর হামলায় আহত রাজশাহী কলেজের  শিক্ষার্থী নিশাদ আকরাম (২৪) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে হেরে গেলেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে টানা ১৬ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) ভোর রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

নিশাদ আকরাম রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলার আড্ডা গ্রামে।

গত ১৭ সেপ্টেম্বর ভোরে রামেক হাসপাতালে তার অসুস্থ্য বান্ধবিকে রাতভর দেখাশোনার পর মেসে ফেরার পথে নেসকো অফিসের সামনে ছিনতাইকারীর কবলে পড়েন নিশাদ। ছিনতাইকারীরা তাকে উপযুক্তপুরি মাথায় আঘাত করে তার কাছে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। এতে গুরুতর আহত হন নিশাদ। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেছিলেন।

গত ১৬দিন রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোর রাতে তিনি মারা যান।

এ ঘটনায় তার চাচাতো ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা করেছেন। এ মামলায় সেলিম (৫০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, নিশাদের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতার সেলিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত ছিনতাইকারী সেলিম হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার নামে আগে থেকেই আটটি মামলা ছিল। তিনি একজন পেশাদার ছিনতাইকারী।

এ বিষয়ে রাজশাহী কলেজের অধ্যক্ষ মোহা. আব্দুল খালেক বলেন, ছিনতাইকারীর কবলে পড়ে একজন শিক্ষার্থী মারা যাবেন এটা মেনে নেওয়া যায় না। এটি শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকি। এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

১১ মে থেকে রাজশাহীতে আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাজশাহীতে পত্রিকার এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত সম্পাদক অপু

রাজশাহীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

Richard McClintock, a Latin scholar from Hampden-Sydney College

‘গঠনমূলক সম্পর্ক নষ্ট করে’ এমন বক্তব্য এড়িয়ে চলার আহ্বান মোদির

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন বিল গেটসের সাবেক স্ত্রী

রাজশাহীতে চিনি মজুদ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে চিনি মজুদ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

রাজশাহী নগরীতে হাসুয়ার কোপে গুরুতর আহত গৃহবধূ

রাজশাহী মহানগর ছাত্রদলের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন ভূমিমন্ত্রী