শুক্রবার , ২৩ সেপ্টেম্বর ২০২২ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

‘আ.লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ হবে না’

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৩, ২০২২ ১:২১ অপরাহ্ণ

বিএনপির সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে রাজপথে আওয়ামী লীগ। রাজধানীতে বিক্ষোভ সমাবেশ, মিছিল, আলোচনা সভা করেছে দলটি। আওয়ামী লীগ নেতারা বলেন, আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। বিএনপির জ্বালাও-পোড়াও কঠোর হাতে দমন করারও হুঁশিয়ারি দেন তারা।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে মোহাম্মদ টাউন হলের সামনে জড়ো হন নেতাকর্মীরা। এ সময় মহানগর নেতারা বলেন, আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। বিএনপির জ্বালাও-পোড়াও কঠোর হাতে দমন করারও হুঁশিয়ারি দেন তারা।

একই ইস্যুতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা করে ১৪ দল। সেখানে নেতারা বলেন, নির্বাচন ঘিরে দেশকে অস্থিতিশীল করতে চায় বিএনপি।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, ফাইনাল খেলার আগে মিড খেলা খেলতে খেলতেই পা ভেঙে যাবে বিএনপির। বিএনপি নির্বাচন এবং জনগণকে ভয় পায়। তাই কৌশলে নির্বাচন থেকে দূরে থাকে।

বিএনপির জোটের নৈরাজ্য প্রতিহত করতে ১৪ দল একসঙ্গে কাজ করবে বলেও জানান নেতারা।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে আহলেহাদীছ আন্দোলনের বিক্ষোভ

বছরের চার মাসই পানিতে ডুবে থাকে কমিউনিটি ক্লিনিক

জুলাই গণ অভ্যুত্থান দিবসে রাজশাহীতে জামায়াতে ইসলামীর মিছিল ও গণসমাবেশ

রাজশাহীতে অনুষ্ঠিতব্য বিএনপির গণসমাবেশে নেতা-কর্মীদের বিশ্রামের প্যান্ডেল ভেঙ্গে দিয়েছে পুলিশ

রাজশাহীর গোদাগাড়ীতে ১ কেজি হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীর গোদাগাড়ীতে ১ কেজি হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৯ জন

রাজশাহীতে জেলা মহিলা দলের নেত্রীকে কুপ্রস্তাব, রাজশাহী বিএনপি নেতার

আগামী নির্বাচন হবে বিএনপির জন্য এক অগ্নিপরীক্ষা :খন্দকার দেলোয়ার হোসেন খোকন।

সাংবাদিকরা সোর্স প্রকাশে বাধ্য নয় : হাইকোর্ট

সাংবাদিকরা সোর্স প্রকাশে বাধ্য নয় : হাইকোর্ট

রাজশাহী নগরীতে এন্টি টেররিজম পুলিশের অভিযানে ৫ অনলাইন জুয়াড়ী গ্রেপ্তার