শনিবার , ৩ ফেব্রুয়ারি ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাবিতে দুই কুখ্যাত ছিনতাইকারী গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
ফেব্রুয়ারি ৩, ২০২৪ ১২:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় গণকবর এলাকায় ছিনতাইয়ের সময় দুইজনকে আটক করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ।গ্রেফতারকৃত আসামিরা হলেন মো: মোহন আরাফাত রিপন (২১) ও মো: হাসিব তন্ময় (১৯)। আরাফাত রাজশাহী মহানগরীর মতিহার থানার মির্জাপুরের মো: আব্দুল খালেকের ছেলে ও হাসিব একই থানার নতুন বুধপাড়ার মো: হাসানের ছেলে।

জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের ৩য় বর্ষের এক শিক্ষার্থী গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যা পৌনে ৭ টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণকবরের পাশে বাগানে দাঁড়িয়ে তার বান্ধবীর সঙ্গে গল্প করছিলেন। এসময় আসামি আরাফাত ও হাসিব এসে ছুরি দিয়ে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

তখন সেই শিক্ষার্থী চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে ক্যাম্পাসে টহলরত মতিহার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামি আরাফাত ও হাসিবকে আটক করে।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মতিহার থানায় মামলা করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে সাড়ে সাত বিঘায় গড়ে উঠল শ্রদ্ধা, সেবা ও ভালোবাসার ঠিকানা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর

রাজশাহীতে ডিবির অভিযানে মাদকও, নগদ অর্থ উদ্ধার গ্রেফতার ২

চীনে ১ হাজার বিড়ালসহ ট্রাক আটক, আসল কারণ জেনে আঁতকে উঠলেন সবাই

রাজশাহী নগরীতে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ নারী মাদক কারবারি গ্রেফতার

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন রাবির ৩৫১ শিক্ষার্থী

বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আ.লীগ, মূল সমন্বয়কারীর নাম প্রকাশ

আরএমপির অভিযানে মাদক সেবিসহ ৭ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ২৪ দফা ইশতেহার ঘোষণা

রুয়েটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত