বুধবার , ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চারঘাটে বাবাকে খুনের পর জামিনে বেরিয়ে এবার স্ত্রীকেও খুন

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ৩:১১ অপরাহ্ণ

চারঘাট প্রতিনিধিঃ বছর কয়েক আগে স্ত্রী শিলা খাতুনকে নিয়ে বাবার সঙ্গে ঝগড়া হয়েছিল মুরাদের। তখন মুরাদ তার বাবাকে হত্যা করেন।

পরে বাবা হত্যা মামলায় তিনি তিন বছর কারাগারে ছিলেন। সম্প্রতি তিনি জেল থেকে ছাড়া পেয়ে বাড়িতে ফিরেন। আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে পারিবারিক কলহের জেরে তিনি (মুরাদ) তার স্ত্রীর গলায় বেল্ট পেঁচিয়ে হত্যা করেন। তাদের সংসারে দুইটি সন্তানও রয়েছে।

স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের পর থেকে ঘাতক স্বামী মুরাদ হোসেন গা ঢাকা দিয়েছেন। রাজশাহীর চারঘাট উপজেলার তাতারপুর গ্রামে এ খুনের ঘটনা ঘটে।
এদিকে খবর পেয়ে সকালে চারঘাট থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর দুপুরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিকেলের মধ্যেই লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানোর কথা রয়েছে।
নিহত গৃহবধূর নাম শিলা খাতুন (২৮)। তিনি চারঘাট উপজেলার তাতারপুর গ্রামের মুরাদ হোসেনের (৩৩) স্ত্রী। ঘটনার পর মুরাদ হোসেন বাড়ি ছেড়ে পালিয়েছেন।
চারঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) প্রজ্ঞাময় মণ্ডল গণমাধ্যমকে জানান, অভিযুক্ত মুরাদ হোসেন এর আগে দিনেদুপুরে পোলাওয়ের চাল কেনার মতো তুচ্ছ ঘটনায় নিজের বাবাকে লাঠি দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছিলেন। এবার নেশার টাকা ও পারিবারিক কলহের জেরে স্ত্রীকে খুন করে পালিয়েছেন মুরাদ। তাকে গ্রেফতারের জন্য বর্তমানে বিভিন্ন স্থানে অভিযান চলছে।
এসআই প্রজ্ঞাময় মণ্ডল আরো জানান, মা শিলা খাতুনকে হারিয়ে তার নয় বছরের শিশু সন্তান মাহিম ও ৩ বছরের শিশু সন্তান মোস্তাফিজুর নির্বাক হয়ে গেছে। আর তাদের মায়ের হত্যাকারী হিসেবে যিনি অভিযুক্ত, তিনি তাদের বাবা মুরাদ হোসেন।
তিনি জানান, পরিবার ও স্থানীয়দের ভাষ্যমতে, ২০২২ সালে ৩১ জানুয়ারি পোলাও চাল কেনা নিয়ে অভিযুক্ত মুরাদ তার বাবা সাদেক আলীকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। ওই হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় দীর্ঘদিন কারাভোগের পর সম্প্রতি মুরাদ হোসেন জামিন পেয়ে বাড়িতে আসেন। কিন্তু সংসারের ব্যয় ও নেশার টাকা জোগানো নিয়ে স্ত্রীর সঙ্গে মনমালিন্য ঘটায় বুধবার সকালে শিলার গলায় বেল্ট পেঁচিয়ে নিজ শয়ন কক্ষেই তাকে শ্বাসরোধ করে হত্যা করেন মুরাদ। আর ঘটনার পর থেকে মুরাদ হোসেন পলাতক। তবে মুরাদকে গ্রেফতারেরে চেষ্টা চলছে। এ খুনের ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

দেশ ছাড়ার কারণ জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

রাজশাহী বালিয়াপুকুর বিদ্যানিকেত স্কুলে ব্যাপক অনিয়মের অভিযোগ কমিটির বিরুদ্ধে

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে রাজশাহী থেকে ঢাকামুখী বিএনপির ৩৫ হাজার নেতাকর্মী

সর্বক্ষেত্রে ঢাবি কেন্দ্রীকতার প্রতিবাদে রেললাইন অবরোধ করলেন রাবি শিক্ষার্থীরা

ঝিকরগাছা গদখালী ফেব্রুয়ারির ৩দিবসে শতকোটি টাকা আয়ের আশা চাষীদের

মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন আটক

ছেলের পরকীয়া নিয়ে সালিশ: শিবগঞ্জে হামলায় পিতা নিহত

প্রথমবার যাত্রী নিয়ে যমুনা রেলসেতু পাড়ি দিল ট্রেন

রাজশাহীতে বিএনপির পলিসি ডায়ালগ: শিক্ষার্থীদের সঙ্গে ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে খোলা আলোচনা

পুলিশ লাইন স্কুল কান্ডে দুই মামলায় জামিন পেলেন আসামিরা