সোমবার , ১৫ মে ২০২৩ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মেয়রকে প্রধান অতিথি করায় বিনোদন পার্কে হামলা চালিয়েছে এমপির সমর্থকরা

প্রতিবেদক
সনি নিউজ
মে ১৫, ২০২৩ ৯:৫৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিনকে অতিথি না করায় মিরাকল ওয়াটার কিংডম নামের একটি বিনোদন পার্কে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে।

রোববার (১৪মে) বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত তাণ্ডব চালায় একদল যুবক। যাদের অনেকের হাতে বিভিন্ন ধরণের অস্ত্র ছিল। তারা নিজেদের এমপি আয়েনের অনুসারী বলে দাবি করে এ তান্ডব চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বিনোদন পার্কটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

জানা গেছে, রাজশাহী মহানগরীর শিরোইল কলোনী এলাকার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ফুল মোহাম্মদের ছেলে মাহফুজ রিফাতসহ কয়েকজন মিলে মোহনপুর উপজেলার খয়রা মোড় এলাকায় ১৫ বিঘা জমির ওপর নতুন একটি বিনোদন পার্ক গড়ে তোলেন। সাজসজ্জ্বা শেষে কয়েকদিন আগে সামাজিক মাধ্যম ফেসবুকে পার্কটি উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়।

এতে প্রধান অতিথি হিসেবে রাজশাহী সিটি মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের উপস্থিত থাকার কথা বলা হয়। তবে নির্ধারিত ১৩ মে তারিখে রাসিক মেয়র লিটন নিজের নির্বাচনী কর্মসূচিতে ব্যস্ত থাকায় সেখানে যেতে পারেন নি। পরে যেয়ে পার্কটি উদ্বোধন করবেন বলে উদ্যোক্তাদের জানান। ফলে পার্কটির উদ্বোধন কয়েকদিন পিছিয়ে দেওয়া হয়।

পার্কের তত্ত্বাবধায়ক ও ইনচার্জ কামাল হোসেন জানান, রোববার বেলা সোয়া ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে ১৫-১৬টি মোটরসাইকেল যোগে ৩০-৩৫ জনের একটি সশস্ত্র দল পার্কে আসে। তাদের কয়েকজনের হাতে অবৈধ আগ্নেয়াস্ত্র ও ধারালো ছুরি এবং লাঠিও ছিল। কোন কিছু না বলেই পার্কে জোরপূর্বক প্রবেশ করে কেয়ারটেকার ও ইনচার্জসহ পার্কের কর্মচারিদের মারধর শুরু করেন তারা।

এক পর্যায়ে তারা বলতে থাকেন আমাদের এমপিকে বাদ দিয়ে তোর বাপকে (লিটন) প্রধান অতিথি করেছিলি। সে তো আসে নাই। এখন তোদের কারা রক্ষা করবে।

পরে পার্কের বিভিন্ন আসবাবপত্রসহ গোটা পার্কজুড়ে তারা ভাংচুর চালায়। প্রায় ৩০ মিনিট সন্ত্রাসী কায়দায় তাণ্ডব চালিয়ে যুবকরা মোটরসাইকেল যোগে স্থান ত্যাগ করেন।

পার্কের উদ্যোক্তা মাহফুজ রিফাত জানান, ঘটনার সময় মোহনপুর থানা পুলিশকে ফোন করে সাহায্য চাওয়া হয়। সন্ত্রাসীরা চলে যাওয়ার কিছুক্ষণ পর মোহনপুর থানার ওসি সেলিম বাদশা ফোর্সসহ ঘটনাস্থলে যান। তবে ওই সময় কোন সন্ত্রাসী যুবককে আটক করতে পারেননি তিনি। ভাঙচুরের পর পার্কের কর্মকর্তা কর্মচারিরা ভয়ে পার্কটি সাময়িকভাবে বন্ধ রেখে রাজশাহীতে ফিরে যান।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন জানান, কে বা কারা এই ধরণের কর্মকাণ্ড তাদেরকে তিনি চেনেন না। কেউ তার কাছে অভিযোগও করেন নি।

মোহনপুর থানার ওসি সেলিম বাদশা বলেন, তিনি ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছিলেন। কিন্ত তখন সেখানে কেউ ছিল না। সন্ধ্যা পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেন নি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিকদের সঙ্গে স্যাট একাডেমির আলোকযাত্রা: শিক্ষার নব দিগন্তে এক দশকের আত্মত্যাগ ও সাহসিকতা

Giant solar sail will propel tiny spacecraft to intercept

রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তার অপসারণের দাবিতে রাজশাহীতে ছাত্র-যুব সমাজের বিক্ষোভ

কে এই ডেলসি রদ্রিগেজ, যার ওপর ভেনেজুয়েলার ভার দিতে চান ট্রাম্প

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের ৩৯ আসনেই বিএনপির বিজয় হবে: মিজানুর রহমান মিনু

বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী রিপোর্টার্স ইউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী রিপোর্টার্স ইউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ক্ষমতাবানদের সহযোগী যৌন অপরাধী জেফরি এপস্টিন আসলে কে?

পুলিশের স্বজনরাও অননুমোদিত স্টিকার ব্যবহার করছেন: ডিএমপি

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

স্ত্রীকে দিয়ে ব্লেকমেইল করে টাকা আদায়, এএসআই ক্লোজড