মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২৫ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

টেন্ডাবক্স ছিনতাই ঘটনায় মামলা আসামি অজ্ঞাত

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ১:২৭ অপরাহ্ণ

রাজশাহীর পবা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয় থেকে ফাঁকা গুলি ছুঁড়ে ও হাতবোমা ফাটিয়ে হাট ইজারার টেন্ডার বাক্সের দরপত্র লুট করার ঘটনায় থানায় মামলা হয়েছে। দিন-দুপুরে প্রকাশ্যে ওই ঘটনা ঘটলেও মামলার এজাহারে কোনো আসামির নাম নেই।

রাজশাহীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মোস্তারিন বলেন, ‘ঘটনার পর রাতে পবা উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। তবে আসামি হিসেবে কারো নাম নেই। অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমরা তদন্ত করছি। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের আইনের আওতায় আনা হবে।’
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলেও জানান ওসি। এর আগে সোমবার তিনি বলেছেন, ‘গুলি ফুটেছে। ককটেলেরও বিস্ফোরণ ঘটানো হয়েছে। জমা পড়া সব দরপত্র লুট হয়েছে। শুধু বাক্সটি পড়ে আছে। উপজেলা প্রশাসন যেভাবে চাইবে সেভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, সোমবার দুপুরে পবার ইউএনওর কার্যালয়ের নিচতলা থেকে টেন্ডার বাক্স বাইরে নিয়ে ভেঙে ফেলা হয়। এরপর ভেতরে থাকা দরপত্র লুট করার ঘটনা ঘটে। ১৪৩২ বঙ্গাব্দের জন্য পবা উপজেলার ১২টি হাট ইজারা দিতে এই টেন্ডার বাক্সে দরপত্র জমা নেওয়া হচ্ছিল।

বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যমতে, ওই ১২টি হাটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল খড়খড়ি হাট। এই হাট প্রতিদিনই বসে। এই হাট থেকেই প্রতিদিন দেশের নানা প্রান্তে শাক-সবজি যায়। স্থানীয় পাঁচটি গ্রুপ এই হাট ইজারা নিতে চায়।

সূত্র জানায়, ওই পাঁচটি গ্রুপের মধ্যে আলোচনা ছিল যে তাদের পক্ষ থেকে একটি দরপত্রই জমা দেওয়া হবে। এতে কম টাকায় হাট যেমন ইজারা পাওয়া যাবে, তেমনি সমঝোতা করে সবাই হাটের অংশীদার থাকবেন। কিন্তু স্থানীয় এক যুবদল নেতা এই সমঝোতা মানেননি।

পবার ইউএনও আরাফাত আমান আজিজ বলেন, ‘দরপত্র জমা দানের একটা নতুন তারিখ দিয়ে নতুন করে জমা নেওয়া হতে পারে। অথবা এ ব্যাপারে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করে নতুনভাবেই ইজারা প্রক্রিয়া শুরু হতে পারে। এ ব্যাপারে একটা কমিটি আছে। আলোচনার পর সিদ্ধান্ত হবে।’

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত
কমিউনিটি পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা দৃঢ় হয়েছে: আরএমপি কমিশনার

কমিউনিটি পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা দৃঢ় হয়েছে: আরএমপি কমিশনার

রাজশাহীতে ১০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

New Colour painting Help You to Paint.

বাংলার বিবেক কার্যালয়ে মাদক কারবারীদের সশস্ত্র হামলা-ভাংচুর চার সাংবাদিক আহত, লুটপাট

3 Outfits that will amaze you on  coming holiday

3 Outfits that will amaze you on coming holiday

সোনারগাঁও থানার সাবেক ওসি ও এসআইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা

রাজশাহীতে কোটি টাকার হেরোইন জব্দ, পুলিশ সদস্যসহ  গ্রেফতার ৩

রাজশাহীতে প্রথম গণহত্যার স্মরণে ‘তানোরের কৃষক বিদ্রোহ’ বইয়ের মোড়ক উন্মোচন

ভারতীয় সাংবাদিকের প্রশ্নে রেগে আগুন রমিজ, কেড়ে নিলেন ফোন

বেগম জিয়াসহ রাজবন্দির মুক্তি দাবিতে রাজশাহীতে বিএনপির বিক্ষোভ