রবিবার , ৩০ অক্টোবর ২০২২ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে কোটি টাকার হেরোইন জব্দ, পুলিশ সদস্যসহ  গ্রেফতার ৩

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ৩০, ২০২২ ১০:৪৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ঃ রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইনসহ নূর নবী নামের পুলিশের এক কনস্টেবলকে গ্রেফতার  করা হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গোদাগাড়ীর রেলগেট মোড় থেকে তাকে গ্রেফতার করে।
এসময় তার কাছ থেকে ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ টাকা।
গ্রেফতারকৃত নূর নবী রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) চন্দ্রিমা থানায় কর্মরত। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সারেংপুর পুলিশপাড়া মহল্লায়।

গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। মামলার তিন আসামির মধ্যে একজন পুলিশ সদস্য। গ্রেফতারকৃত ওই পুলিশ সদস্য আরএমপির চন্দ্রিমা থানায় কর্মরত।

চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরান আলী জানান, পুলিশ সদস্য নূর নবী সাত দিনের ছুটিতে গোদাগাড়ীতে গিয়েছিলেন। সেখানে হেরোইনসহ গ্রেফতার হয়েছেন বলে শুনেছি।

পুলিশের একাধিক সূত্র জানায়, ডিবি একটি দল শনিবার দিবাগত রাতে গোদাগাড়ীর রেলগেট মোড় থেকে নূর নবীকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মিঠুন আলী (৩২) ও রবিউল ইসলামকে (৩৩) গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে আরও ৫০০ গ্রাম হেরোইন জব্দ হয়। ঘটনা জানাজানির পর পুলিশ সদস্য নূর নবীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সনি বাংলা ডট কম/ ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

পুঠিয়ায় অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

রাকাবের নতুন এমডি কাজী আব্দুর রহমান

নগরীতে চোরাই অটোরিক্সাসহ চোর গ্রেফতার

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

হাইওয়েতে সিএনজি চলাচল বন্ধে কঠোর বার্তা আরএমপি কমিশনারের

১১৭ দেশে এই প্রথম নজিরবিহীন তল্লাশি, এস আলম গ্রুপের ৪৭০ ‘শ্যাডো’ কোম্পানিতে লুকানো ২ লাখ কোটি টাকা

রাজশাহীতে ইজারা বহির্ভূত জায়গা হতে বালু উত্তোলন সত্বেও নীরব প্রশাসন

ইউএস অ্যাগ্রিমেন্ট রাজশাহী থেকে লুটে নিয়েছে ৩০০ কোটি

কবুতর ধরতে গিয়ে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

কবুতর ধরতে গিয়ে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজশাহীতে যাত্রীবাহী বাসে গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

রাজশাহীতে যাত্রীবাহী বাসে গাঁজা উদ্ধার, গ্রেফতার ১