সোমবার , ৬ এপ্রিল ২০২৬ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

কুমারপাড়ায় আ.লীগ কার্যালয়ের জায়গা ‘অর্পিত সম্পত্তি’ ঘোষণা

প্রতিবেদক
sonynews
এপ্রিল ৬, ২০২৬ ৮:১০ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীর কুমারপাড়ায় অবস্থিত মহানগর আওয়ামী লীগের পরিত্যক্ত ও ভাঙা দলীয় কার্যালয়ের জায়গায় ‘অর্পিত সম্পত্তি’র সাইনবোর্ড টানিয়েছে জেলা প্রশাসন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জায়গাটিতে এই সাইনবোর্ড স্থাপন করা হয়।

সাইনবোর্ডে উল্লেখ করা হয়েছে, জায়গাটি ‘ক’ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তি (ভেস্টেড অ্যান্ড নন-রেসিডেন্ট প্রপার্টি)। এতে বলা হয়, বাংলাদেশ সরকারের পক্ষে এই সম্পত্তির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন রাজশাহী জেলা প্রশাসক ও কালেক্টর।

জেলা প্রশাসনের টানানো সাইনবোর্ডে সম্পত্তিটির বিস্তারিত তথ্যও তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, সম্পত্তিটি রাজশাহী জেলার বোয়ালিয়া থানার রামপুর মৌজায় অবস্থিত। এর জেএল নম্বর ১০, খতিয়ান নম্বর ১৮ এবং দাগ নম্বর ২৮১। জমির শ্রেণি ‘বাড়ি’ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং মোট পরিমাণ ০.৪৯৫৬ একর। এছাড়া ভিপি কেস নম্বর হিসেবে উল্লেখ রয়েছে ২/৭৬।
জেলা প্রশাসনের উদ্যোগে এই পদক্ষেপ নেওয়ার ফলে কুমারপাড়ায় অবস্থিত মহানগর আওয়ামী লীগের পরিত্যক্ত ওই জায়গাটি আনুষ্ঠানিকভাবে সরকারি সম্পত্তি হিসেবে প্রকাশ্যে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ইন্টিগ্রেটেড হল ম্যানেজমেন্ট সফটওয়্যার’ : রুয়েটের আবাসিক হল ব্যবস্থাপনায় যুগান্তকারী পরির্তন

জুলু-জিমকে বহিষ্কার, ভারপ্রাপ্ত সভাপতি স্বপন রাজশাহী প্রেসক্লাবের সভায় সিদ্ধান্ত

রাজশাহীতে মোটর সাইকেলে ফেনসিডিল পাচার, গ্রেফতার-২

রাজশাহীতে মোটর সাইকেলে ফেনসিডিল পাচার, গ্রেফতার-২

সরাসরি সামরিক সংঘাতের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্কতা রাশিয়ার

নগরীতে পাথর বোঝাই ট্রাকে মিল্ল ৫ কোটি টাকার হেরোইন: চালক গ্রেফতার

তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করবে খেলাধুলা: এমপি মিলন

রাজশাহীতে মুখ ও দন্ত রোগের চিকিৎসায় সিটি স্মাইল ডেণ্টাল কেয়ারের যাত্রা শুরু

একটি আইডি থেকে কোনোমুখী টিকিট কাটা যাচ্ছে না, নতুন নিয়মে ভোগান্তি যাত্রীদের

গ্রামীণফোনের সাবেক কর্মীদের বকেয়া পরিশোধের দাবী

নগরীতে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার