মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক ফিরোজের যাবজ্জীবন

প্রতিবেদক
sonynews
নভেম্বর ১১, ২০২৫ ১২:১২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: নাটোরের গুরুদাসপুরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি অপর ধারায় আরও ১৪ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহা. মহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ বছরের ১ অক্টোবর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এক স্কুলছাত্রীকে অপহরণ করে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ। পরে রাজশাহীর এক বাসায় আটকে রেখে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে কয়েক দফায় মেয়েটির উপর শারীরিক নির্যাতন চালান তিনি। পরে ওইদিন রাতে পরীক্ষার্থীর মা অপহরণের অভিযোগ এনে প্রধান শিক্ষক ফিরোজ আহমেদসহ তিনজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করলেও অভিযুক্ত ফিরোজ পালিয়ে যায়। পরে ঘটনার ১১দিন পর গাজীপুরের কালিকাকৈড় এলাকা থেকে ফিরোজকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তিনি জামিনে বের হয়ে এসে ভুক্তভোগীর পরিবারসহ সাক্ষীকে ভয়ভীতি প্রদর্শনসহ অপতৎপরতা চালান।

এ ঘটনায় স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় পুলিশ তদন্ত করে তিনজনের বিরুদ্ধে চার্জশীট প্রদান করেন। চার্জ গঠনের সময় বিচারক দুজনকে অব্যাহতি দিয়ে একমাত্র আসামি হিসেবে ফিরোজের বিচারকাজ শুরু করেন। পরে তথ্য-উপাত্ত বিশ্লেষণ, সাক্ষ্য গ্রহণসহ যুক্তি-তর্ক উপস্থাপন শেষে মঙ্গলবার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে নেয়া হয়।

রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পি.পি.) মুন্সী আবুল কালাম আজাদ জানান, রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। বাদীপক্ষ সন্তুষ্টি।

আসামির পরিবারের সদস্যরা জানান, তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করবেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

গোদাগাড়ীতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

ইউক্রেনের চার অঞ্চলকে অন্তর্ভুক্তির বিলে সই পুতিনের

আমেরিকার একটি পার্টিতে এলোপাথাড়ি গুলি, নিহত দুই, বন্দুকবাজ এখনও অধরা

রাজশাহীতে বিপুল পরিমান ফেনসিডিলসহ ১জন ও ওয়ান শুটারগানসহ ২জন গ্রেফতার

গোদাগাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

চারঘাটে শিশু ধর্ষণ মামলার আসামি ৬ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার: র‍্যাব

মৃত্যুর কুয়া ১২ রাস্তার মোড়: সিটি করপোরেশনের কার্যকর পদক্ষেপ নেই

রাজশাহীর পদ্মা নদীতে ধরা পড়লো ৫৫ কেজির বাঘাইড় মাছ

দ্বাদশ সংসদ নির্বাচন ‘ রাজশাহীর ৬টি আসনে অশিক্ষিত’ প্রার্থী তিনি

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা কেন্দ্রের চারপাশে ২০০ গজে নিষেধাজ্ঞা জারি