সোমবার , ২ অক্টোবর ২০২৩ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

‘গৃহহীন মুক্ত বাংলাদেশ গড়াই শেখ হাসিনার লক্ষ্য’ রাজশাহী বিভাগীয় কমিশনার

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ২, ২০২৩ ১১:৪৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেছেন, পৃথিবীর ইতিহাসে এমন কোনো দেশ নেই যারা বলেছে কোনো গৃহহীন থাকবে না। এমনকি আমেরিকার মতো বড় অর্থনীতির দেশেও গৃহহীন রয়েছে।
কিন্তু দেশের প্রধানমন্ত্রী বলেছেন, দেশে কোনো গৃহহীন থাকবে না। গৃহহীন মুক্ত বাংলাদেশ গড়াই শেখ হাসিনার লক্ষ্য।

সোমবার (২ অক্টোবর) সকালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, মুজিববর্ষে গৃহহীনমুক্ত দেশ গড়তে সরকার এ পর্যন্ত ২ লাখ ৩৮ হাজার ৮৫১টি ঘর তৈরি করে দিয়েছে। এতে প্রায় সাড়ে নয় লাখ মানুষ বসবাস করছে। মুক্তিযোদ্ধাদের জন্যও বীর নিবাস নামে ৩০ হাজার ঘর নির্মাণ করা হয়েছে।

তিনি বলেন, গৃহনির্মাণ একটি স্থায়ী কাজ, এটা পরিকল্পনা মাফিক করতে হবে। রাস্তা, বাড়ি-ঘর পরিকল্পনা অনুযায়ী না করলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকির কারণ হবে।

তিনি আরও বলেন, টেকসই নগর নির্মাণে জাতিসংঘের যে পরিকল্পনা তা বাস্তবায়নে আমরা কতটা অর্জন করতে পেরেছি সেটা ফিরে দেখতে হবে। আমাদের সমস্যাগুলো খুঁজে বের করতে হবে। সবাই একসঙ্গে কাজ করে সঠিক নগর গড়তে হবে। প্রত্যেক নগরে দুটি বড় সমস্যা থাকে অতিপানি এবং খাবার পানির অপ্রতুলতা। এ সমস্যা সমাধানে পরিকল্পনা মাফিক সবাইকে কাজ করতে হবে। পরিবেশবান্ধব জীবনযাপনের ব্যবস্থা করতে হবে। তা না হলে প্রাচীনকালে যেমন অনেক নগরী ধ্বংস হয়ে গেছে, আমাদের অবস্থাও তেমন হওয়ার সম্ভবনা থাকবে।

সভায় মুখ্য আলোচক ছিলেন গণপূর্ত জোন রাজশাহীর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মিসবাহ উদ্দিন আহমেদ। বিশেষজ্ঞ আলোচক ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অ ল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক প্রফেসর অনুতোষ দাস।

আলোচনা সভায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ শাহজাহান মিয়া, আরএমপির উপ-পুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) আরেফিন জুয়েল।

সভায় আরও বক্তব্য রাখেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ইমতিয়াজ হোসেন, বাংলাদেশ বেতার রাজশাহীর উপ-আঞ্চলিক পরিচালক মুহাম্মদ মুনিরুল হাসান, রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তানভীরুল আলম, সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রেডার সাধারণ সম্পাদক কাজী মিজানুর রহমান।

এর আগে ‘স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগরসমূহই চালিকাশক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কমিশনার কার্যালয়ে এসে শেষ হয়।

১৯৮৬ সাল থেকে অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস উদযাপন করা হয়। সেই উপলক্ষে সারা দেশের মতো আজ রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বসতি দিবস উদযাপিত হয়।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

কাজিহাটায় আরডিএ’র ভ্রাম্যমাণ আদালত: নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ, ঝুঁকিতে পাশের ভবন

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি

নগরীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ভারতের রপ্তানি বন্ধের খবরে বাড়ল পেঁয়াজের দাম

রাজশাহী রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন

টাকা খেয়ে বায়াস্ট হয়ে প্রশ্ন কর; রাজশাহীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমপি ফারুক চৌধুরী

মোহনপুরে ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

নিউজিল্যান্ডে সমুদ্রসৈকতে আটকা পড়ে ২৫০ পাইলট তিমির মৃত্যু