Saturday , 7 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

৭ নভেম্বর উপলক্ষে রাজশাহীতে বিএনপির ‘সার্বভৌমত্ব’ র‍্যালি

প্রতিবেদক
sonynews
November 7, 2026 1:22 pm

রাজশাহী প্রতিনিধি: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে “সার্বভৌমত্ব” র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেলে রাজশাহী মহানগরীর বাটার মোড় থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি মালোপাড়া, সোনাদিঘির মোড় ও সাহেব বাজার হয়ে আলুপট্টিতে গিয়ে শেষ হয়। র‍্যালিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

র‍্যালির আগে বাটার মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি।

সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সঞ্চালনা করেন রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব বিশ্বনাথ।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহবায়ক এবং রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতিবৃন্দ যথাক্রমে আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, আবুল কালাম আজাদ সুইট, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন, জয়নাল আবেদীন শিবলী সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু সহ থানা বিএনপি মহানগরীর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেফতার

ভোক্তা অধিকার দিবসে প্রত্যেককে সৎ হওয়ার আহ্বান বিভাগীয় কমিশনারের

ছেলের পর বাবা ধর্ষণ করেন কিশোরীকে, মামলার পর ছেলে গ্রেপ্তার

জুয়ার বোর্ডে র‍্যাবের অভিযান; মাদকসহ ৯ জুয়ারি আটক

চেক ডিজঅনার মামলার হাজিরা দিতে এসে আদালত এলাকায় বাদীকে হেনস্থার অভিযোগ

রাবিতে একসঙ্গে পাঁচটি কোরআন পোড়ানোর ঘটনা একটি উস্কানি ও গভীর ষড়যন্ত্র

রাবিতে আন্দোলনের অবসান, রাকসু নির্বাচন ঘিরে শঙ্কা কেটে গেল

ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনিযুক্ত রাসিক প্রশাসক

রাজশাহীতে ফেসবুকে শিক্ষিকার সঙ্গে পরিচয়, ১৮ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টিটু গুরুতর অসুস্থ–দোয়া চাইলেন পরিবার ও এলাকাবাসী