মঙ্গলবার , ১১ মার্চ ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ছেলের পর বাবা ধর্ষণ করেন কিশোরীকে, মামলার পর ছেলে গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
মার্চ ১১, ২০২৫ ১০:০৪ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: কাপড় পরিষ্কারের জন্য মেয়েকে মুদি দোকানে পাঠিয়েছিলেন মা। দোকানি বলেছিলেন, দোকানে গুঁড়া সাবান নেই, বাড়িতে আছে। এভাবে কৌশলে দোকান লাগোয়া বাড়িতে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন দোকানি। এরপর দোকানি চলে গেলে তাঁর বাবা এসেও ওই কিশোরীকে ধর্ষণ করেন। বগুড়া সদরে গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে ঘটে এমন ঘটনা।

চাঞ্চল্যকর এ ঘটনার পর রাজশাহীতে গ্রেপ্তার হয়েছেন মুদি দোকানি নাড়ু গোপাল (৩২)। তাঁর বাড়ি বগুড়া সদরের মোগলিশপুর গ্রামে। নাড়ু গোপালের বাবার নাম তুলসী দাস (৬০)।

র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‍্যাব-১২ ও র‍্যাব-৫-এর রাজশাহীর সদর কোম্পানির যৌথ দল গতকাল সোমবার রাত ১১টার দিকে রাজশাহীর বাগমারা উপজেলার মাদারীগঞ্জ হাশিমপুর গ্রাম থেকে নাড়ু গোপালকে গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার সকালে র‍্যাবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ২৫ ফেব্রুয়ারি বিকেলে মুদি দোকানি নাড়ু গোপাল কৌশলে ওই কিশোরীকে তাঁর বাড়িতে নিয়ে যান। এরপর টেনেহিঁচড়ে তাকে ঘরে নিয়ে ধর্ষণ করেন। নাড়ু গোপাল চলে যাওয়ার পর তার বাবা তুলসী দাস আসেন এবং তিনিও ভয়ভীতি দেখিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন। সন্ধ্যার পর ওই কিশোরীকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

র‍্যাব আরও জানায়, ওই কিশোরী বাড়ি গেলে তার মা তাকে অসুস্থ অবস্থায় দেখেন। তখন কারণ জানতে চাইলে ওই কিশোরী তার মাকে ঘটনা খুলে বলে। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে বগুড়া সদর থানায় ধর্ষণের মামলা করেন। তখন থেকেই পলাতক ছিলেন নাড়ু গোপাল।

র‍্যাব জানিয়েছে, আসামিকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

গোপালগঞ্জ রণক্ষেত্র, ১৪৪ ধারা জারি

পুঠিয়ায় বাস–অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত: ঘাতক চালক ও গুজবের মূল হোতা গ্রেপ্তার

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলিম ও সম্পাদক ইবতিদা

গোদাগাড়ীতে বৈধ জমি দখলের অপচেষ্টা, সেচ বন্ধের অভিযোগ অবসরপ্রাপ্ত সেনা সদস্যের

আমেরিকাতেও নিউমোনিয়ার প্রকোপ! আক্রান্ত বহু শিশু, চিনের রোগ কি ঢুকে পড়ল?

রাজশাহীতে মহানগর এনসিপির নতুন কমিটিতে আহ্বায়ক মোবাশ্বের আলী, সদস্য সচিব আতিকুর রহমান

পহেলা নভেম্বরেও স্থানান্তর হলোনা সিরোইল বাসটার্মিনাল

রাজশাহীতে আ.লীগের পরিত্যক্ত কার্যালয়কে ‘মুজিব পাবলিক টয়লেট’ ঘোষণা, ছাত্রদের প্রতীকী উদ্বোধন

র‍্যাবের অভিযানে দুই কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে ‘ওসির জন্য’ ঘুষ চেয়ে প্রত্যাহার হলেন এসআই