Thursday , 3 November 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পুলিশ সদর থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা

প্রতিবেদক
সনি নিউজ
November 3, 2022 10:21 am
পুলিশ সদর থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা

অনলাইন ডেস্ক: মামলা তদন্তে তদারকি বাড়িয়ে অপরাধীদের আইনের আওতায় আনাসহ মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে পুলিশ সদর দপ্তরে আয়োজিত মাসিক ক্রাইম কনফারেন্সে এই নির্দেশনা দেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম। কনফারেন্সে সভাপতিত্বও করেন তিনি।

সভায় সব মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) ওয়াই এম বেলালুর রহমান, ডিআইজি (অপারেশনস) মো. হায়দার আলী খান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত পুলিশের একজন কর্মকর্তা বলেন, সভায় দেশে চুরি, ডাকাতি মামলা রোধে সারাদেশে তৎপরতা আরও বাড়াতে বলা হয়েছে। পারিবারিক সহিংসতা রোধে বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণের সম্পৃক্ততা বাড়িয়ে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও কেউ যেন বাজার কারসাজি করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়াতে না পারে সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়াতে বলা হয়েছে।

সভায় পুলিশ সদরদপ্তরের এআইজি (ক্রাইম অ্যানালাইসিস) সুনন্দা রায় সেপ্টেম্বর মাসে দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি যেমন- ডাকাতি, দস্যুতা, খুন, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, চুরি, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার, অপমৃত্যু মামলা ইত্যাদি সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন।

সভায় উপস্থাপিত বিভিন্ন মামলার পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, আলোচ্য সেপ্টেম্বর মাসে পূর্ববর্তী আগস্ট ২০২২ মাসের তুলনায় মোট দায়ের করা মামলা, ধর্ষণ মামলা, নারী ও শিশু নির্যাতন মামলা কমেছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

কাল শুরু হচ্ছে রাজশাহী বিভাগীয় বইমেলা: থাকছে বই বদলের সুযোগ

রাজশাহীতে বিএনপি নেতা মন্টু বহিষ্কার

ইমামের পোশাকে প্রতারক: রাজু আহমেদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে পবার ইটাঘাটী

শহীদ কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যানে যুক্ত হলো দুইটি দৃষ্টিনন্দন বিদ্যুতের পোল

প্রকাশ্যে নায়িকা শিলাকে ভক্তের চুমো

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি রিভলবার ও দুটি তাজা গুলি উদ্ধার

রাজশাহীতে পিপিআরসি’র সেমিনার: তরুণরা চান কর্মসংস্থান, ব্যবসায়ীরা চান সরকারি সহযোগিতা

এবার গোদাগাড়ী ইউএনও’র বিরুদ্ধে পুকুর ইজারায় দুর্নীতির অভিযোগ

এবার গোদাগাড়ী ইউএনও’র বিরুদ্ধে পুকুর ইজারায় দুর্নীতির অভিযোগ

রাজশাহী নগরীতে পুলিশ অফিসার পরিচয়ে স্কুলছাত্রের মোবাইল ও টাকা ছিনতাই!

রাজশাহীতে মাদকসহ সাবেক কাউন্সিলর ডিস মামুন গ্রেপ্তার