• রাজশাহী, বাংলাদেশ
  • ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

আরএমপির বিশেষ অভিযানে ৪জন সহ গ্রেপ্তার ১৮

প্রকাশ: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫ ১০:৪৪

আরএমপির বিশেষ অভিযানে ৪জন সহ গ্রেপ্তার ১৮

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৪ জনসহ অন্যান্য অভিযোগে মোট ১৮ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার, অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ১৪ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৩ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ১০ জন রয়েছেন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃতরা আসামিরা হলেন, মো: ইব্রাহীম (৩০), জুবায়ের হোসেন (৩৩), রামজান (৩৫) এবং ইরফান খান মিরাজ (২৫)। আওয়ামীলীগ কর্মী , মো: ইব্রাহীম (৩০) রাজশাহী জেলার চারঘাট থানার মিয়াপুর এলাকার আলী আহমেদের ছেলে,  পুঠিয়া উপজেলা শাখার কৃষকলীগের সহ-প্রচার সম্পাদক জুবায়ের হোসেন (৩৩) রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার জোতভাগিরোতপুর এলাকার মো: মাজেদুর রহমানের ছেলে, আওয়ামীলীগ সমর্থক রামজান (৩৫) রাজশাহীর মহানগরীর চন্দ্রিমা থানার হাজরা পুকুর নিউ কলোনী এলাকার মৃত আনোয়ারের ছেলে এবং রাজশাহী মহানগর ছাত্রলীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইরফান রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী পূর্বপাড়া এলাকার মো: ইউসুফ আলী খানের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮