নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর উপজেলার নওগাঁ মহাসড়কে ট্রাকের ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতের নাম মারুফ হোসেন (২৬)। তিনি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার চাপড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে।
শুক্রবার (১২ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে মোহনপুর থানাধীন নওগাঁ মহাসড়কের খাঁড়ইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মারুফ তার শাশুড়িকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে মোটরসাইকেলে করে নিয়ামতপুরে ফিরছিলেন। পথিমধ্যে খাঁড়ইল নামক স্থানে পৌঁছালে রাজশাহীগামী একটি ট্রাক মুখোমুখি ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই মারুফের মৃত্যু হয়। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে রামেক হাসপাতালের মর্গে নিয়ে যায়।


















