শনিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দম্ভের প্রতীক গণভবন এখন পরিত্যক্ত শ্মশান

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ৫:১৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: স্বৈরশাসক শেখ হাসিনার বাসভবন গণভবন পরিদর্শন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ক্ষমতা ও দম্ভের প্রতীক এই গণভবন এখন এক পরিত্যক্ত শ্মশান। যুগান্তর

শনিবার বিকালে ফেসবুকে পরিত্যক্ত গণভবন পরিদর্শনের ছবি পোস্ট করে একথা লেখেন।

তাজুল ইসলাম লেখেন, “পতিত স্বৈরশাসকের শখের বালাখানা ‘গণভবনে’ গিয়েছিলাম আলামত সংগ্রহের জন্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা অনেক আলামত সংগ্রহ করেছে এখান থেকে। নমরুদ, ফেরাউন, মার্কোস, কিংবা বাশার আল আসাদের মতো শেখ হাসিনাকেও সাধের প্রাসাদ ছেড়ে পালাতে হয়েছে। ক্ষমতা ও দম্ভের প্রতীক এই গণভবন এখন এক পরিত্যক্ত শ্মশান। ভবিষ্যতের স্বৈরশাসকরা এখান থেকে শিক্ষা নেবেন কি?”

ফেসবুকে দেওয়া গণভবনের ছবিগুলোতে দেখা যায়, ভেতরে প্রবেশের রাস্তায় আবর্জনা, গাছের ঝরা পাতা, ময়লা-আবর্জনার স্তূপ। ভেতরে পড়ে আছে কাঠের ভারী আসবাবপত্র ও গৃহস্থালি জিনিসপত্র, এলোমেলোভাবে স্তূপ হয়ে আছে নথিপত্র। দেওয়ালে দেওয়ালে নানা গ্রাফিতিতে ৫ আগস্টে মানুষের ক্ষোভ বা বিজয়ের চিহ্ন।

একটি ছবিতে দেখা যায়, দেওয়ালে লেখা আছে সাগর-রুনীর হত্যার বিচার চাই, পিলখানা হত্যার বিচার চাই, ২৮ অক্টোবরের বিচার চাই, ফেলানি হত্যার বিচার হবে, শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার চাই, পিশাচিনি হাসিনা গেলি কই!

পৌনে তিন একর জায়গাজুড়ে নির্মিত গণভবন ১৯৭৩ সালে শেখ মুজিবুর রহমান কর্তৃক নির্মাণের পর থেকে শেখ হাসিনা ছাড়া কোনো প্রধানমন্ত্রী বসবাস করেননি। খালেদা জিয়া, জিয়াউর রহমান ও হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতায় থাকাকালীন সেনানিবাসের বাসভবন ব্যবহার করেছেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নগরীতে প্লাষ্টিক গ্রুপের হামলায় বয়স্ক নারী আহত, প্রতিবন্ধির বাড়ি ভাংচুর

রাজশাহী নগরীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাবিতে শিক্ষার স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করছে ছাত্রলীগ: মন্তব্য ছাত্রদলের

গণপিটুনিতে সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের ভাগ্নের মৃত্যু

কারাবন্দী নেতাদের মুক্তি না দিলে রাজশাহীর আন্দোলন গণবিস্ফোরণে রুপ নেবে মিনু

শেষ হল রুয়েটে ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুল কারাগারে

রাজশাহীতে চন্দ্রিমা থানা ও ওয়ার্ড মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন

রাজশাহীতে চন্দ্রিমা থানা ও ওয়ার্ড মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন

রাজশাহীতে ট্রাকে মিল্ল ২৪ কেজি গাঁজা: গ্রেপ্তার ৩

রাজশাহী রেলওয়ের মেইন লাইনে দুর্বৃত্তের আগুন