রবিবার , ২৫ সেপ্টেম্বর ২০২২ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

কারাগারে নিরাপত্তা চেয়ে বাবুল আক্তারের করা আবেদনও খারিজ

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ২৫, ২০২২ ৭:৩২ অপরাহ্ণ
কারাগারে নিরাপত্তা চেয়ে বাবুল আক্তারের করা আবেদনও খারিজ

ডেস্ক রিপোর্ট: কারাগারে নিজের নিরাপত্তা চেয়ে সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের করা আবেদনটি আদালত নাকচ করে দিয়েছেন।

এছাড়া হেফাজতে নির্যাতনের অভিযোগে বনজ কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বাবুলের মামলা নেওয়ার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুন নেসা এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাবুল আক্তারের আইনজীবী গোলাম মওলা। তিনি বলেন, আদালত দুটি আবেদনই খারিজ করে দিয়েছেন। আমরা উচ্চ আদালতে আবেদন করব।

স্ত্রী মাহমুদা খানম হত্যা মামলায় কারাগারে থাকা বাবুল আক্তারের পক্ষে তার আইনজীবী ৮ সেপ্টেম্বর পিবিআই প্রধানসহ ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদনটি করেছিলেন।

আবেদনে বলা হয়, গত বছরের ১০ থেকে ১৭ মে পর্যন্ত বাবুলকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চট্টগ্রাম কার্যালয়ে হেফাজতে রেখে নির্যাতন করা হয়। হেফাজতে বাবুলকে নির্যাতনের কথা অস্বীকার করেন পিবিআইয়ের কর্মকর্তারা।

বনজ ছাড়াও যে ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন বাবুল করেন, তারা হলেন- পিবিআই চট্টগ্রাম মেট্রো পুলিশ সুপার নাইমা সুলতানা, জেলা পুলিশ সুপার নাজমুল হাসান, পিবিআইয়ের পরিদর্শক এনায়েত কবির, সাবেক পরিদর্শক এ কে মহিউদ্দিন ও সন্তোষ চাকমা।

আদালতে করা মামলার আর্জিতে বলা হয়েছিল, ২০২১ সালের ১০ মে থেকে ১৭ মে পর্যন্ত সময়ে পিবিআই চট্টগ্রাম মেট্রো ও জেলা অফিসে বাবুল আক্তারের ওপর নির্যাতন করা হয়। স্ত্রী হত্যার ঘটনায় মিথ্যা স্বীকারোক্তি দেওয়ার জন্য বাবুল আক্তারের সঙ্গে নিষ্ঠুর আচরণ করা হয়।

২০১৬ সালের ৫ জুন সকালে নগরীর পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার কাছে গুলি ও ছুরিকাঘাত করে হত্যা করা হয় বাবুলের স্ত্রী মাহমুদা খানম মিতুকে। স্ত্রীকে খুনের ঘটনায় পুলিশ সদর দফতরের তৎকালীন এসপি বাবুল আক্তার বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদসহ নানা নাটকীয়তার পর ওই বছরের আগস্টে বাবুল আক্তারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

সনি বাংলা ডট কম/-

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
র‌্যাবের পৃথক দুটি অভিযানে হেরোইন-সহ গ্রেপ্তার ২

র‌্যাবের পৃথক দুটি অভিযানে হেরোইন-সহ গ্রেপ্তার ২

গৃহকর্মীকে মারধরের অভিযোগ পরীমনির বিরুদ্ধে, থানায় জিডি

রাবিতে পোষ্যকোটা বাতিলের দাবি মানববন্ধন

রাবিতে পোষ্যকোটা বাতিলের দাবি মানববন্ধন

রাজশাহীর পুঠিয়ায় মূল্যবান কষ্টিপাথরসহ দুই পাচারকারী গ্রেপ্তার

রুয়েট অভ্যান্তরে বহিরাগতদের মাদকের ঘাটি

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিউজ প্রেজেন্টার হিসেবে দায়িত্ব পালন করছেন এনজামুল হক সৈকত

পদ্মাপাড়ের দুর্গম চরে উন্নয়নের ছোঁয়া: চর মাঝারদিয়াড়ে টেকসই কংক্রিট রাস্তা নির্মাণ শুরু

তানোরে চা বিক্রেতার মেয়ে মেডিকেলে চান্স পেলেও অর্থাভাবে অনিশ্চিত স্বপ্ন

রাজশাহীর মোহনপুরে পল্লী বিদ্যুতের আগুনে পুড়লো পান বরজ

রাজশাহীতে মসজিদের জায়গায় মার্কেট নির্মাণের অভিযোগ, প্রতিবাদ করায় মুসল্লিদের হুমকি