মঙ্গলবার , ১৩ মে ২০২৫ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে মকবুল হত্যা মামলার ৫ আসামির রিমান্ড চাইবে পুলিশ

প্রতিবেদক
sonynews
মে ১৩, ২০২৫ ১:০২ অপরাহ্ণ

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলার আমগ্রাম এলাকার বিএনপি কর্মী মকবুল হোসেন (৩৫) হত্যা মামলার পাঁচ আসামিকে কক্সবাজার থেকে গ্রেফতারের পর দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করবে পুলিশ।

মঙ্গলবার ( ১৩ মে) দুপুরে গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে তাদের রিমান্ডের আবেদন করে আদালতে সোপর্দ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ ওসি দুরুল হোদা।

এর আগে গত রোববার (১১ মে) র‌্যাব-৫ রাজশাহীর একটি দল ভোরে কক্সবাজারের সুগন্ধা লাইট হাউজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার পাঁচজন হলেন- দুর্গাপুর উপজেলার তরিপতপুর গ্রামের মো. আলামিন (৩৫), শহিদুল ইসলাম (২৫), মো. শাহাবুর (৩০), মো. রিপন (২৫) ও মেহেদী হাসান ওরফে বাটুল (২২)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল আমগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ হারান মকবুল হোসেন। সেদিন পরকীয়া সম্পর্কের জেরে বিয়ের দাবিতে ওই এলাকার এক বাড়িতে গিয়ে অনশন শুরু করেছিলেন এক নারী। তখন ওই নারীর পক্ষে-বিপক্ষে সংঘর্ষে জড়ায় বিএনপির দুই গ্রুপ। মকবুলের মৃত্যুর পর দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন তার স্ত্রী। মামলার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। আসামিদের গ্রেফতারে র‌্যাবের গোয়েন্দা নজরদারিও চলছিল। অবশেষে পাঁচ আসামিকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়েছে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ ওসি দুরুল হোদা বলেন, বিএনপি কর্মী মকবুল হত্যাকান্ডের ঘটনায় পলাতক ৫ আসামিকে গ্রেপ্তারের পর আটকৃতদের র‌্যাব-৫ থানায় হস্তান্তর করে। গ্রেফতারকৃত আসামিদের মঙ্গলবার আদালতে সোপর্দের পরে জিজ্ঞাসাবাদের জন্য রাজশাহী আদালতে রিমান্ডের আবেদন করা হবে। পলাতক অন্য আসামিদের গ্রেফতারেও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে কোটি টাকার হেরোইনসহ দুইজন আটক, ট্রাক জব্দ

রাজশাহীতে বসুন্ধারার গ্যাস সিলিন্ডার কেটে বিক্রির; গ্রেফতার ৩

রাজশাহী নগরীতে নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, নগদ টাকা ও মোবাইল জব্দ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা ও অভিনন্দন

আ.লীগের ভবিষ্যৎ নেতৃত্বে আলোচনায় ৩ নাম

রাজশাহী মহানগরী জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ: মিনু

রাজশাহীতে ট্রাকে মিল্ল ২৪ কেজি গাঁজা: গ্রেপ্তার ৩

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

আরএমপি‘তে চালু হলো পাসপোর্ট ভেরিফিকেশন ম্যাসেজিং অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম