শনিবার , ১০ আগস্ট ২০২৪ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন আশফাকুল ইসলাম

প্রতিবেদক
সনি নিউজ
আগস্ট ১০, ২০২৪ ১০:৪২ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন মো. আশফাকুল ইসলাম। শনিবার (১০ আগস্ট) আইন মন্ত্রণালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

বিচারপতি মো. আশফাকুল ইসলাম ২০২২ সালের ৮ ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন। এর আগে ২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান তিনি। দুই বছর পর ২০০৫ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে স্থায়ী নিয়োগ পান।

আশফাকুল ইসলাম মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পূর্ব খলিলপুর গ্রামে ১৯৫৯ সালের ১৫ জুলাই জন্মগ্রহণ করেন। তারা পিতার নাম এ কে এম নূরুল ইসলাম, মাতা জাহানারা আরজু।

উল্লেখ্য, দুপুর আড়াইটার দিকে ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেন ওবায়দুল হাসান। আইন মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন আশফাকুল ইসলাম
পদত্যাগ করলেন প্রধান বিচারপতি
সূত্র জানিয়েছে, ওবায়দুল হাসানের পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পৌঁছেছে। কর্মকর্তারা এ নিয়ে কাজ করছেন। কিছুক্ষণের মধ্যে এ সম্পর্কিত প্রজ্ঞাপন দেওয়া হবে।

এ ছাড়াও একটি ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেন সদ্য দায়িত্ব পাওয়া আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

এর আগে পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সে সময় বলা হয়েছিল সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে আনুষ্ঠানিক পদক্ষেপ নেবেন তিনি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

যাদের পক্ষ থেকে ফিতরা দেওয়া ওয়াজিব

রাসিক প্রশাসকের সঙ্গে মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ভারতীয় ভিসা করতে গিয়ে ভূয়া মেজর জেনারেল গ্রেফতার

জমকালো আয়োজনে উদ্বোধন হলো শহীদ জিয়া স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫

চার বছর ধরে প্রেমের নামে ধর্ষণ, অবশেষে ধরা পড়ল প্রধান আসামি জয়

রাজশাহীর তিনটি আসনে এনসিপির প্রার্থী ঘোষণায় বড় বাঁধা জেলা ও নগর কমিটির দ্বন্দ্ব

রাসিক নির্বাচনের ২ দিন আগে বহিরাগতদের মেস খালি করার নির্দেশ

ডেঙ্গু মোকাবিলায় সরকার হাই অ্যালার্টে কাজ করছে : প্রধানমন্ত্রী

রাজশাহীতে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

রাবি ছাত্রের রহস্যজনক মৃত্যু