সোমবার , ২৫ আগস্ট ২০২৫ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চার বছর ধরে প্রেমের নামে ধর্ষণ, অবশেষে ধরা পড়ল প্রধান আসামি জয়

প্রতিবেদক
sonynews
আগস্ট ২৫, ২০২৫ ১০:৫২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সামিউল আলিম জয়কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। গত ২৪ আগস্ট সোমবার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী জেলার দুর্গাপুর থানার কুহাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

​র‍্যাব-৫ থেকে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত সামিউল আলিম জয় (২৮) চারঘাট থানার নন্দনগাছি গ্রামের জালালের ছেলে এবং বর্তমানে বোয়ালিয়া থানার সাধুর মোড় কুবা মসজিদের পেছনে বসবাস করেন।

​বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ভুক্তভোগী তরুণী এবং আসামি জয়ের পরিবার ২০২১ সাল থেকে বোয়ালিয়া থানাধীন সাধুর মোড় রানীনগর এলাকায় একই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। এই সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের সুযোগ নিয়ে গত ১৫ জুন, ২০২৫ তারিখে ভুক্তভোগীর বাড়িতে কেউ না থাকায় জয় তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
​এরপর বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে, এমনকি নিজেদের ভাড়া বাসায়ও স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করা হয়। সর্বশেষ ১৫ জুন থেকে ১২ আগস্ট, ২০২৫ তারিখ পর্যন্ত এই জোরপূর্বক ধর্ষণ চলতে থাকে। পরবর্তীতে যখন আসামি ভুক্তভোগীকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়, তখন সে মানসিকভাবে ভেঙে পড়ে।
​এ ঘটনার পর ভুক্তভোগীর মা বাদী হয়ে বোয়ালিয়া থানায় ধর্ষক সামিউল আলিম জয়ের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাবও ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অবশেষে ২৪ আগস্ট, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫-এর একটি দল দুর্গাপুর থানার ঝালুকা ইউপির কুহাড় এলাকা থেকে মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
​গ্রেপ্তারের পর আসামিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

পাবনা কারাগারে থাকা আ.লীগ নেতার মৃত্যু

রাজশাহীতে কলেজ পড়ুয়া তরুণীর অশ্লীল ভিডিও ভাইরাল, যুবকের ৬ বছরের কারাদণ্ড

কাজের ফাঁকেই দুর্ঘটনা-রাজশাহীতে নেসকোর দুই কর্মী বিদ্যুৎস্পৃষ্ট, একজনের অবস্থা আশঙ্কাজনক

রাবির পরিবহন মার্কেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলিগ কর্মীর বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ  

রাজশাহীতে বিপুল পরিমান ভেজাল গুড় জব্দ: চার জনকে ২ লাখ টাকা জরিমানা

আরএমপির অভিযানে গাঁজা ও হেরোইন সহ ৫ জন গ্রেপ্তার

চন্দ্রিমা থানা বিএনপির জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত

শিশুর শারীরিক ও মানসিক বিকাশে অভিভাবকদের করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সেই তহশীলদারের বদলী ; রেজিস্ট্রার খাতা ছেঁড়ার পেছনে রহস্য কি!

মহান বিজয় দিবসে আরইউজের আলোচনা সভায় নেতৃবৃন্দ আধিপত্যবাদী শক্তির সব ষড়যন্ত্র নস্যাৎ করে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবেই ইনশাআল্লাহ