মঙ্গলবার , ১৭ জানুয়ারি ২০২৩ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বিপুল পরিমান ভেজাল গুড় জব্দ: চার জনকে ২ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ১৭, ২০২৩ ১:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী বাঘায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ভেজাল গুড় ও গুড় তৈরী করার সরঞ্জাম জব্দ করেছে র‌্যাব-৫। এ সময় ৪জন অসাধু ব্যবসায়ীকে ২লাখ টাকা জরিমানা করা হয়।

সোমবার দিবাগত রাত সোয়া ১১টায় র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: রাজশাহীর বাঘা থানার আটঘরি মনিগ্রামের মৃত খেজের উদ্দীন প্রামানিকের দুই ছেলে মোঃ এনামুল হক (৩৫) ও মোঃ রেজাউল করিম (৩২), একই এলাকার মৃত ছোবাহান প্রামানিকের ছেলে মোঃ রকছেদ আলী(৪৫) ও মৃত খেজের উদ্দীন প্রামানিকের ছেলে মোঃ কুদ্দুস আলী (৪০)।

র‌্যাব জানায়, সোমবার (১৬ জানুয়ারি) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে, বাঘা থানাধীন আটঘরি মনিগ্রামে কতিপয় ভেজাল গুড় ব্যবসায়ীরা লোক চক্ষুর আড়ালে নিজ বসত বাড়ীতে বিভিন্ন ক্ষতিকর উপাদান মিশ্রিত করে ভেজাল গুড় তৈরী করছে। যাহা মানব দেহের জন্য ক্ষতিকর। এমন তথ্যের ভিত্তিতে আসামীদের বসত বাড়ীতে অভিযান চালিয়ে ভেজাল গুড় ও গুড় তৈরীর উপকরন জব্দ করা হয়। এ সময় তাদের ২ লাখ টাকা জরিমানা করা হয়।

সনি বাংলা ডট কম /ই আবি

সর্বশেষ - রাজশাহী