শুক্রবার , ২৩ সেপ্টেম্বর ২০২২ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

স্ত্রী ছেড়ে চলে যাওয়ায় ঘটককে কুপিয়ে হত্যার অভিযোগ

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৩, ২০২২ ৫:২৩ পূর্বাহ্ণ

টাঙ্গাইলের ঘাটাইলে স্ত্রী ছেড়ে চলে যাওয়ার ক্ষোভ থেকে আব্দুল জলিল (৬৫) নামের এক ঘটককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দিগড় ইউনিয়নের মানাজী (মাইদার চালা) গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবকের নাম আলমাস (২৫)। তিনি ওই গ্রামের শহিদুলের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক।

নিহত আব্দুল জলিলের ভাগনে আব্দুল বাছেদ ও স্থানীয়রা জানান, আলমাস স্থানীয় একটি করাত কলে কাজ করেন। এর আগেও তিনি তিনটি বিয়ে করেন। কিন্তু একটি বিয়েও বেশি দিন স্থায়ী হয়নি। পরে ঘটক আব্দুল জলিলের মাধ্যমে ২০১৯ সালে একই উপজেলার রসুলপুর ইউনিয়নের প্যাঁচার আটা গ্রামে আলমাস আবার বিয়ে করেন। সেই ঘরে একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের দুই বছর পর ২০২১ সালে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। এ নিয়ে আলমাসের ভেতরে চাপা ক্ষোভ কাজ করছিল।

বৃহস্পতিবার জোহরের নামাজ শেষ করে ঘটক আব্দুল জলিল আলমাসের দাদি আয়াতন বেগমের ঘরে পান খেতে বসেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা আলমাস ঘরে ঢুকে স্ত্রীকে এনে দেওয়ার কথা বলে জলিলকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মাথা ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, অভিযুক্ত যুবক পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

স্কুল শিক্ষক থেকে ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ

দ্বাদশ সংসদ নির্বাচন ‘ রাজশাহীর ৬টি আসনে অশিক্ষিত’ প্রার্থী তিনি

রাজশাহীতে পুলিশকে পিটিয়ে আসামি ছিনিয়ে হত্যা-পলাতক সাগর গ্রেপ্তার

রিমান্ড শেষে কারাগারে ছাগলকাণ্ডের মতিউর

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জুুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচার-বিচারকের নির্দেশে আদালতে আরএমপি কমিশনার

কাজ না পেয়ে বিএমডিএর প্রকৌশলীকে লাঞ্ছিত, কক্ষ ভাঙচুর

কথাশিল্পী নাজিব ওয়াদুদের ৬৫তম জন্মদিন আজ

রাজশাহী জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন করলেন ডিআইজি মোহাম্মদ শাহজাহান

রাজশাহীতে এবার ছিনতাইকারীদের কবলে রাবি শিক্ষার্থী