সোমবার , ৩১ অক্টোবর ২০২২ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

প্রশ্ন ফাসের মামলায় ৭ বছর কারাদন্ডের আদেশ সাইবার ট্রাইব্যুনাল আদালতের

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ৩১, ২০২২ ১০:৪১ পূর্বাহ্ণ
প্রশ্ন ফাসের মামলায় ৭ বছর কারাদন্ডের আদেশ সাইবার ট্রাইব্যুনাল আদালতের

নিজস্ব প্রতিবেদক: পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাসের পৃথক ৯ টি মামলার রায় দিয়েছেন রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালত। রায়ে আসামীদের সর্বোচ্চ ৭ বছরসহ বিভিন্ন মেয়াদে কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। খালাস পেয়েছেন এক আসামী।

আজ রবিবার ৩১ অক্টোবর রাজশাহীর সাইবার ক্রাইম ট্রাইবুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষনা করেন। পৃথক পৃথক রায়ে পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাসের অভিযোগ প্রমানিত হওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৩(২) ধারায় মো. রোমান মিয়া এবং মো. নাবিল উৎস কে ২ বছর সশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আসামী রিপন আলীকে মোট ২ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম করা হয়েছে। আসামী রাকিবুল ইসলাম রুম্মন ও মেহেদী হাসান সুমন কে ১ বছর সশ্রম কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এছাড়া আসামী মো. তারজুল প্রাং, মো. রনি এবং মো. মাহবুব আলম কে পৃথক মামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন -২০০৬ এর ৫৭(২) ধারায় ৭ বছর সশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা অনাদায়ে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড করা হয়।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামী মো. আবু ফরহাদ কে খালাস দেওয়া হয়েছে৷

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নগরীতে চোরাই গরু সহ দুই চোর গ্রেফতার

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে পিঠা উৎসব

কুষ্টিয়া ট্রাফিক পুলিশকে মারধর ও জুতাপেটার ঘটনায় দুই মহিলা আটক

ভারতীয় ভিসা করতে গিয়ে ভূয়া মেজর জেনারেল গ্রেফতার

নির্বাচন পেছালে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে : ফখরুল

ভারত থেকে দেশে ফেরার পথে গ্রেফতার প্রশ্নফাঁস চক্রের হোতা নয়ন

ভারত থেকে দেশে ফেরার পথে গ্রেফতার প্রশ্নফাঁস চক্রের হোতা নয়ন

চার্জশীটভুক্ত আসামি হয়েও বহাল তবিয়তে টিটিসির অধ্যক্ষ এমদাদুল

কাশিয়াডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রামেকে হামের ভয়াবহতা বাড়ছে: ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, ভর্তি ১৩২

পুঠিয়ায় ৫৭ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার, একজন পলাতক