রবিবার , ৩ নভেম্বর ২০২৪ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা চ্যাম্পিয়ন বিএইউইটি

প্রতিবেদক
sonynews
নভেম্বর ৩, ২০২৪ ১২:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠান ‘আমরাই সেরা’ ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে বাংলাদেশ বেতার রাজশাহীর আয়োজনে নগরভবনের সিটি হল সভাকক্ষে রাজশাহীতে অনুষ্ঠিত ২০২৩-২৪ সেশনের কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় ‘আমরাই সেরা’ ফাইনাল রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) কাদিরাবাদ, নাটোর এবং রানার্স আপ রাজশাহী বিশ্ববিদ্যালয়। ফাইনাল রাউন্ডে বিতর্কের বিষয় ছিল “আধুনিক গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় মিডিয়ার ভূমিকাই প্রধান”।

এ বিতর্ক প্রতিযোগিতার পক্ষ দল বাংলাদেশ আর্মি ইউনিভাসিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, এবং বিপক্ষ দল রাজশাহী বিশ্ববিদ্যালয়। ২০২৩-২০২৪ সেশনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে গত বছর ১ আগস্ট হতে ১৬টি দল বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিভিন্ন রাউন্ডে প্রতিযোগিতা শেষে এই দুটি দল ফাইনাল রাউন্ডে উন্নীত হয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রানার্স আপ দলের দলনেতা মোঃ সিফাত হোসেন। অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সকলকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

বিতর্ক প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক ড.দেওয়ান মুহম্মদ হুমায়ূন কবীর। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারি এন্ড টেকনোলজি (বাউয়েট) উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম কনক, সম্মানিত বিচারকের দায়িত্ব পালন করেছেন রুয়েটের সহকারী অধ্যাপক ঐশী জৌতি, রুয়েটের সহকারী অধ্যাপক আজমাইন ইয়াকীন সৃজন।

ধারণকৃত বিতর্ক অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার, রাজশাহী থেকে আগামী ৫ নভেম্বর দুপুর ২.৩০ মিনিটে প্রচার করা হবে। এছাড়া বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের অফিসিয়াল ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে একই সময়ে বিতর্ক অনুষ্ঠানটি প্রচার করা হবে। বিতর্ক অনুষ্ঠানটি প্রযোজনায় ছিলেন কেন্দ্রের সহকারী পরিচালক (অনুষ্ঠান) মোঃ মাসুম পারভেজ। বিতর্ক অনুষ্ঠানের বিচারক, মডারেটর ও তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ বেতার রাজশাহীর উপ-আঞ্চলিক পরিচালক মুহাম্মদ মুনিরুল হাসান এবং সার্বিক নির্দেশনায় ছিলেন বাংলাদেশ বেতার রাজশাহীর আঞ্চলিক পরিচালক হাসান আখতার।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বাংলাদেশ বেতার রাজশাহীর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ

‘ঢাকায় বিএনপির সমাবেশ সুপারফ্লপে পরিনতি হয়েছে’ মেয়র লিটন

চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগে রাজশাহীতে বিএনপির দুই নেতা আজীবন বহিষ্কার

পোষ্য কোটা বাতিলসহ রাবি শিক্ষার্থীদের ৩ দাবি

রাজশাহী টিটিসিতে ষড়যন্ত্র ও আর্থিক অনিয়মের অভিযোগ সাবেক অধ্যক্ষ ইমদাদুলের বিরুদ্ধে

গুগল ডক ফাইল পছন্দের ভাষায় অনুবাদ করবেন যেভাবে

রাজশাহীতে একটি গুদামে ভয়াবহ আগুন, ক্ষতি নিয়ে ভিন্নমত—কারণ উদ্ঘাটনে তদন্ত

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এ কর্মচারি সংসদের কার্যক্রমে নিষেধাজ্ঞা

The 7 questions you need to know before running startups

The 7 questions you need to know before running startups

দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে আরএমপি’র কড়া হুঁশিয়ারি